News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোহনপুরে নগদ ৫৬ লক্ষ টাকা সহ বিস্তর পরিমাণ নেশা সামগ্রী সহ গ্রেপ্তার এক ব্যক্তি
Image

মোহনপুরে নগদ ৫৬ লক্ষ টাকা সহ বিস্তর পরিমাণ নেশা সামগ্রী সহ গ্রেপ্তার এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷  বুধবার ভোরে নেশা বিরোধী অভিযান চালিয়ে সিধাই থানার গোপালনগর এর রবীন্দ্রপল্লীতে বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ৷ নেশা বিরোধী অভিযানে এবার বড় ধরনের সাফল্য পেল সিধাই থানার পুলিশ৷ গোপন সূত্রের ভিত্তিতে মোহনপুর গোপালনগর  এলাকার রবীন্দ্রপল্লীর এক বাড়িতে অভিযান চালিয়ে শুকনো গাঁজা ও বিভিন্ন নেশা সামগ্রী সহ  প্রায় অর্ধ কোটি নগদ অর্থ উদ্ধার করতে সক্ষম হলো পুলিশ৷ ঘটনায় জড়িত অমৃত পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছে বুধবার ভোররাতে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ অমৃত পালের বাড়িতে হানা দেয়৷ হানা দিয়ে ওই বাড়ি থেকে ৩০ কেজি শুকনো গাজা ৮০০ ইয়াবা ট্যাবলেট এবং বেশ কিছু নেশা জাতীয় এসকাপ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে৷  পুলিশ ওই বাড়ি থেকে একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ নেশা মুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে পুলিশের এ ধরনের নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে৷

Releated Posts

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top