News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে ৬.৫ তীব্রতার ভূমিকম্পে মৃত্যু ১১ জনের, আহতের সংখ্যা ১৬০-এরও বেশি
Image

পাকিস্তানে ৬.৫ তীব্রতার ভূমিকম্পে মৃত্যু ১১ জনের, আহতের সংখ্যা ১৬০-এরও বেশি

ইসলামাবাদ, ২২ মার্চ (হি.স.): পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয়র খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মঙ্গলবার রাতের ৬.৫ তীব্রতার ভূমিকম্পে মৃত্যু হয়েছে ১১ জনের। আহতের সংখ্যা ১৬০-এরও বেশি। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সওয়াট উপত্যকাতেই ভূমিকম্পে এই হতাহতের সংখ্যা। পাকিস্তানের আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৮। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে দুই মহিলা-সহ ১১ জনের মৃত্যু হয়েছে ও আহতের সংখ্যা ১৬০-এরও বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ১৯টি বাড়ি।

মঙ্গলবার রাতে পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তান ও ভারতেও ভূমিকম্প অনুভূত হয়। পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, কোয়েটা, পেশোয়ার, কোহাট প্রভৃতি এলাকায় কম্পন টের পাওয়া যায়। আবার দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে অনুভূত হয় কম্পন। উত্তর প্রদেশ, পঞ্জাব, জম্মু-কাশ্মীর ভারতের প্রভৃতি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কম্পন অনুভূত হয়। রাতে ভূমিকম্পের আতঙ্কে মানুষজন বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চল।

Releated Posts

রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

ঢাকা, ২০ আগস্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত…

ByBySandeep Biswas Aug 20, 2026

মন্ত্রিসভা পর্যায়ের বৈঠকে ভারত-সিঙ্গাপুর সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার

সিঙ্গাপুর, ২০ আগস্ট (আইএএনএস): উন্নত উৎপাদন, সেমিকন্ডাক্টর, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল প্রযুক্তি, ফিনটেক, দক্ষতা উন্নয়ন, সবুজ অর্থনীতি ও পরিচ্ছন্ন…

ByByNews Desk Aug 20, 2026

ভারতের ‘মহাসাগর’ ও জাপানের ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’-এর ঘনিষ্ঠ সমন্বয় এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: রাজনাথ

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): ভারতের ‘মহাসাগর’ দৃষ্টিভঙ্গি এবং জাপানের ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ উদ্যোগের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় এখন…

ByByNews Desk Aug 20, 2026

কাবুলের হাসপাতালে চিকিৎসা সামগ্রী পাঠাল ভারত, আফগানিস্তানের প্রতি মানবিক সহায়তার বার্তা

নয়াদিল্লি/কাবুল, ২০ আগস্ট (আইএএনএস): আফগানিস্তানের প্রতি মানবিক সহায়তা অব্যাহত রেখে বৃহস্পতিবার কাবুলের একটি সরকারি হাসপাতালে ওষুধ ও বিভিন্ন…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top