News Flash

  • Home
  • দেশ
  • অসময়ে বৃষ্টি ও শিলাবৃষ্টিতে রবি ফসলে তেমন কোনও প্রভাব পড়েনি : কৃষিমন্ত্রী
Image

অসময়ে বৃষ্টি ও শিলাবৃষ্টিতে রবি ফসলে তেমন কোনও প্রভাব পড়েনি : কৃষিমন্ত্রী

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): অসময়ে বৃষ্টি ও শিলাবৃষ্টিতে রবি ফসলে তেমন কোনও প্রভাব পড়েনি। আশ্বস্ত করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। মঙ্গলবার কৃষিতে উচ্চ শিক্ষার জন্য ব্লেন্ডেড লার্নিং ইকোসিস্টেমের আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন, অসময়ে বৃষ্টি ও শিলাবৃষ্টিতে গমের মতো রবি শস্যের ওপর তেমন কোনও প্রভাব পড়েনি।

তিনি জানান, “প্রাথমিক মূল্যায়ন অনুসারে রবি শস্যের ওপর খুব বেশি প্রভাব পড়েনি। আমরা এখনও রাজ্য সরকারগুলির কাছ থেকে একটি গ্রাউন্ড রিপোর্ট পাইনি।” গম হল প্রধান রবি শস্য, যা কিছু রাজ্যে এখন কাটার কাজ চলছে। সরিষা এবং ছোলা অন্যান্য প্রধান রবি শস্য। দেশের কিছু রাজ্যে অসময়ের বৃষ্টি ও শিলাবৃষ্টিতে রবি শস্যের ক্ষতি হয়েছে বলে শোনা যাচ্ছে। কিন্তু কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, অসময়ে বৃষ্টি ও শিলাবৃষ্টিতে রবি ফসলে তেমন কোনও প্রভাব পড়েনি।

Releated Posts

চিনা অনুপ্রবেশের অভিযোগ খারিজ রিজিজুর, সীমান্ত পরিকাঠামোয় কংগ্রেসের নীতিকে দায়ী করলেন

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশে চিনা অনুপ্রবেশ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করে কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 19, 2026

ভারত-নেপাল সীমান্তের কাছে ২০ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে ২০ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করে চারজনকে গ্রেফতার করেছে সশস্ত্র সীমা…

ByByNews Desk Aug 19, 2026

প্রাক্তন বঙ্গমন্ত্রীর জামিন মামলায় রায় দেওয়া থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): বহুকোটি টাকার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের…

ByByNews Desk Aug 19, 2026

টিআইএমএস পরিদর্শনে বাধা, গৃহবন্দি বিআরএস নেতা হরিশ রাও

হায়দরাবাদ, ১৯ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানার বিধানসভায় বিআরএসের উপনেতা টি. হরিশ রাও এবং দলের কয়েকজন নেতাকে বুধবার গৃহবন্দি করেছে…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top