News Flash

Image

২৬ মার্চ অসম পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা

শিলচর (অসম) ২১ মার্চ (হি.স.) :.কাছাড় জেলায় অসম পাবলিক সার্ভিস কমিশন, (প্রিলিম) পরীক্ষা আগামী ২৬ মার্চ তারিখে অনুষ্ঠিত হওয়ার পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা ঐদিন প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে সিআরপিসি-এর ১৪৪ ধারা আরোপ করে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন । এই নিষেধাজ্ঞায় জানানো হয়েছে যে শিলচর কাছাড় কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, শিলচর গুরুচরণ কলেজ এবং রাধামাধব কলেজ যেখানে পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে, এর আশেপাশে প্রার্থী এবং তাদের অভিভাবক, শুভাকাঙ্ক্ষীদের বিশাল সমাবেশের কারণে শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে, কাজেই পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে প্রার্থী এবং অনুমোদিত ব্যক্তি ছাড়া তিন বা ততোধিক ব্যক্তির সমাবেশ করা যাবে না । পরীক্ষা কেন্দ্রের প্রাঙ্গনে আনঅথরাইজড ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কোনো অস্ত্র, বিস্ফোরক বা অন্য কোনো সন্দেহজনক বস্তু বহন করা , যান চলাচলে বাধা এবং অননুমোদিত যানবাহনের অবৈধ পার্কিং, ২০০ মিটারের মধ্যে লাউডস্পিকার/ উচ্চ ডেসিবেল শব্দ উৎপাদনকারী যন্ত্র ব্যবহার করা যাবে না । এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচনা করা হবে বলে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে জানানো হয়েছে ।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top