News Flash

Image

ধলাই রামপ্রসাদপুরে সড়ক দুর্ঘটনা, হত এক

ধলাই (অসম), ২১ মার্চ (হি.স.) : মোটরসাইকেল ও ইন্ট্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত মোটরসাইকেল আরোহী যুবক । আজ মঙ্গলবার দূর্ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার ধলাই থানা এলাকার ৩০৬ নং শিলচর আইজল জাতীয় সড়কের রামপ্রসাদপুরে ।

জানা যায়, আজ সকাল আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ শিলচর থেকে মিজোরাম অভিমূখে আসা আলু বোঝাই MZ 05 B 0082 নম্বরের ইন্ট্রা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ভাগা থেকে শিলচর গামী AS 11 W 3923 নম্বরের মোটর সাইকেলের । আর এতেই দূর্ঘটনাস্থলেই প্রান হারান মোটর সাইকেল আরোহী ধলাই থানা এলাকার ভাগাবাজার সংলগ্ন ইসলামাবাদ মনিপুরী মার্কেটের বাসিন্দা বছর আঠাশের তপু দাস।

স্থানীয় সূত্রে জানা মতে, দূর্ঘটনা সংঘটিত করে ইন্ট্রা গাড়ি চালক ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি জায়গায় গাড়িটির স্টিয়ারিং লক্ করে চাবি নিয়ে পালিয়ে যায় । খবর পেয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছেন ধলাই থানার প্রোবেশনারি এসআই প্রাঞ্জল লকরা । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে । উদ্ধার করা হয় দুর্ঘটনা গ্রস্থ মোটর সাইকেলটি ।

অন্যদিকে দুর্ঘটনার পর ইন্ট্রা গাড়ির চালক পালিয়ে গেলে মঙ্গলবার বিকালে ধলাই পুলিশের ওসি মনোজ বরুয়ার নেতৃত্বে মোটর ম্যাকানিক ডেকে গাড়ির লক ভেঙে ইন্ট্রা গাড়িটি জব্দ করে ধলাই থানায় নিয়ে আসা হয় । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।

Releated Posts

এনডিএ ৩.০-এর ১০০ দিন পূর্তিতে ‘বিকশিত অসম’-এর লক্ষ্যে ফের জোর হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২০ আগস্ট (আইএএনএস): রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় টানা মেয়াদের ১০০ দিন পূর্ণ হওয়ায় উন্নয়ন ও…

ByByNews Desk Aug 20, 2026

নারীদের নেতৃত্বে অসমের রূপান্তরের লক্ষ্যে একাধিক উদ্যোগ: এনডিএ ৩.০-এর ১০০ দিন নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২০ আগস্ট (আইএএনএস): নারীর ক্ষমতায়ন, শিক্ষা, জীবিকা ও স্বাস্থ্য পরিষেবার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে অসম সরকার একাধিক…

ByByNews Desk Aug 20, 2026

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top