শিলচর (অসম) ২১ মার্চ (হি.স.) : কাছাড়ের কালাইন থানার অধীনে গত ৬ ফেব্রুয়ারি বিহাড়া তৃতীয় খন্ডের ইমরান আলীর পুত্র বন্দী জমির উদ্দিন এর মৃত্যুর ঘটনায় মামলার তদন্তের জন্য কাছাড়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোনালি দেবীকে নিযুক্ত করা হয়েছে । এর পরিপ্রেক্ষিতে আগামী ২৯ মার্চ তারিখে সকাল ১১ টা থেকে দুপুর ১ টার মধ্যে কাটিগড়ার গড়েরভিতর জি পি কার্যালয়ে একটি গণশুনানির সময় নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে সাধারণ জনগণ যারা ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষ্য দিতে ইচ্ছুক অথবা তাদের জানা তথ্যের বিষয়ে তাদের বক্তব্য রেকর্ড করতে ইচ্ছুক তারা উক্ত গণশুনানিতে অংশ নিতে পারবেন বলে তদন্তকালীন ম্যাজিস্ট্রেট জোনালি দেবীএক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। উল্লেখ্য আগে এই শুনানির স্থান কাটিগড়া সার্কেল অফিসে অনুষ্ঠিত হবার কথা ছিল।

বন্দী জমিরউদ্দিন মৃত্যু : শুনানি গড়েরভিতর জিপিতে
Tags:
Releated Posts
ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল
আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…
২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার
গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…
উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…
শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি
শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…


















