News Flash

  • Home
  • দিনের খবর
  • (আপডেট) মণীশ কোঠারির ১৪ দিনের জেল হেফাজত, থাকবেন তিহার জেলে
Image

(আপডেট) মণীশ কোঠারির ১৪ দিনের জেল হেফাজত, থাকবেন তিহার জেলে

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.) : গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি। সোমবার মণীশ কোঠারিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল রাউস অ্যাভিনিউ আদালত। ইডি হেফাজতের মেয়াদ শেষ হতেই সোমবার আদালতে পেশ করা হয়েছিল মণীশ কোঠারিকে। আজ আদালতে ইডি জানিয়েছে, মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত তথ্য সংগ্রহের কাজ হয়ে গিয়েছে। এই আবহে তাঁকে আর হেফাজতে চায়নি ইডি। এদিকে আজ আদালতে জামিনের আবেদন জানান মণীশের আইনজীবী। তবে জামিনের বিরোধিতা করে ইডি। এই আবহে মণীশ কোঠারিকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। জানা গিয়েছে, দিল্লির তিহাড় জেলে রাখা হবে মণীশকে।

সূত্রের খবর, আদালতের নির্দেশের পর আজই মণীশ কোঠারিকে তিহাড় জেলে স্থানান্তরিত করা হবে। মণীশের আইনজীবী রাজা চট্টোপাধ্যায় বিচারপতি রঘুবীর সিংকে আবেদন করেছেন, তাঁর মক্কেল সুস্থ নয়। সম্প্রতি তাঁর জটিল অস্ত্রোপচার হয়েছে। তাই পর্যাপ্ত পথ্য মণীশকে যেন ঠিকমত দেওয়া হয়। বিচারক শেষ পর্যন্ত দুই পক্ষের বক্তব্য শোনার পর মণীশকে ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

ইডি সূত্রের খবর, জেরায় মণীশ জানিয়েছেন এনএম অ্যাগ্রোকেম সংস্থাটি আসলে তাঁর ছিল। তবে ২০১৮ সালে সেই সংস্থা তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে লিখে দিতে বাধ্য করেছিলেন অনুব্রত মণ্ডল। বিক্রি করার সময় সংস্থার বাজারদর ছিল ১৫ কোটি। তার বদলে মাত্র ৩ কোটি ৬০ লক্ষ টাকা মণীশকে দিয়েছিলেন অনুব্রত। প্রসঙ্গত, গরুপাচারকাণ্ডের চার্জশিটে অনুব্রতর মেয়েকে একটি সংস্থা হস্তান্তরের কথা উল্লেখ করেছিল ইডি। মণীশকে জেরা করেই ইডি জানতে পারে যে সেই সংস্থা আদতে সুকন্যার এনএম অ্যাগ্রোকেম।

মণীশকে জেরা করে ইডি আরও জানতে পেরেছে, কালো টাকা সাদা করার জন্য অনুব্রতর কালো টাকা ঢালা হয়েছিল আইপিএলেও। মণীশ কোঠারির ‘পরামর্শেই’ নাকি এই কাজ করেছিলেন অনুব্রত মণ্ডল।

এই পরিস্থিতিতে আজ অনুব্রতর মেয়ে সুকন্যাকে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়। তবে আজ দিল্লিতে ইডির তলবে সাড়া দেননি সুকন্যা। এদিকে রিপোর্ট অনুযায়ী, সুকন্যা বর্তমানে বোলপুরের বাড়িতে নেই। এই আবহে সুকন্যা কোথায় আছেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দিল্লিতে আজ তলব করা হয়েছে সুকন্য়ার গাড়ির চালক তুফান মিদ্যাকে। অনুব্রত-ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষ এবং অনুব্রতর বাড়ির রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয় রজককেও প্রশ্ন করার জন্য আসতে বলা হয়েছে ।

Releated Posts

কলকাতায় নিট-ইউজি আন্দোলন ঘিরে অশান্তি: গ্রেফতার ১৬ জনের জামিন মঞ্জুর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায়…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top