News Flash

Image

কুখ্যাত বাইক চোর আটক

আগরতলা, ২০ মার্চ (হি.স.) : গোপন খবরের ভিত্তিতে সোমবার বিকেলে বিশালগড় বাজার থেকে কুখ্যাত বাইক চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ।

ঘটনার বিবরণে জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ১৬ মার্চ বিশালগড় থেকে টি আর ০৭ ডি৬০৫২ নম্বরের বাইক চুরির একটি মামলা দায়ের হয়েছিল। সাথে সাথে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্তে নেমে পড়েছিল। পুলিশী তদন্তে জামাল হোসেন নামে এক বাইক চোরের নাম উঠে এসেছিল। পরবর্তী সময়ে মধুপুর থানার নেতৃত্বে চোর সহ বাইকটি উদ্ধার করা হয়েছিল। জামাল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে তাঁর কাছ থেকে কুখ্যাত বাইক চোরের নাম উঠে এসেছিল।
সাথে তিনি আরও জানিয়েছেন , ওই খবরের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর মৃদুল মজুমদারের নেতৃত্বে আজ বিকালে বিশালগড় বাজার থেকে কুখ্যাত বাইক চোর মাসুম ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Releated Posts

জোলাইবাড়ীতে পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই

জোলাইবাড়ী, ২২ এপ্রিল: বুধবার বিকেলে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Apr 22, 2026

আগরতলা রেলস্টেশনে ৬ কেজির বেশি গাঁজাসহ যুবক আটক

চড়িলাম , ২২ এপ্রিল: বুধবার দুপুর আনুমানিক ২টা নাগাদ আগরতলা রেলওয়ে স্টেশনের পার্কিং এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে…

ByByReshmi Debnath Apr 22, 2026

চড়িলাম পেট্রোল পাম্পের কাছে ট্রিপার উল্টে দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

চড়িলাম, ২২ এপ্রিল: চরিলাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া গেল।…

ByByReshmi Debnath Apr 22, 2026

বক্সনগরের দয়ালপাড়ায় বিজেপি নেত্রীর বাড়িতে ভাঙচুর, তীব্র রাজনৈতিক চাপানউতোর

আগরতলা, ২২ এপ্রিল : বক্সনগর বিধানসভার দয়ালপাড়া এডিসি ভিলেজে বিজেপি নেত্রী মহামায়া রানী দেববর্মার বাড়িতে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top