News Flash

  • Home
  • দিনের খবর
  • অমৃতপালকে ধরতে তৃতীয় দিনে পড়ল অভিযান, খালিস্তানি নেতার কাকা ও চালকের আত্মসমর্পণ
Image

অমৃতপালকে ধরতে তৃতীয় দিনে পড়ল অভিযান, খালিস্তানি নেতার কাকা ও চালকের আত্মসমর্পণ

চন্ডীগড়, ২০ মার্চ (হি.স.): খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংকে পাকড়াও করতে সমস্ত ধরনের প্রচেষ্টা চালাচ্ছে পঞ্জাব পুলিশ। তাও অমৃতপালকে ধরতে পারেনি পুলিশ। অমৃতপালকে ধরতে সোমবার তৃতীয় দিনে পড়ল পুলিশি অভিযান। এরইমধ্যে অমৃতপালের কাকা হরজিৎ সিং ও তার গাড়ির চালক হরপ্রীত পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। জলন্ধরের এসএসপি (গ্রামীণ) স্বর্ণদীপ সিং সোমবার সকালে বলেছেন, ‘ওয়ারিস পাঞ্জাব দে’ প্রধান অমৃতপাল সিংয়ের কাকা এবং চালক রবিবার রাতে পঞ্জাব পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

পাঞ্জাবি পুলিশ এখনও পর্যন্ত অমৃতপালের ১১২ জন সমর্থককে গ্রেফতার করেছে। রবিবার অমৃতপালের সন্ধানে রাজ্য জুড়ে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। আগের দিন শনিবার পঞ্জাব সরকার অমৃতপাল এবং ওয়ারিস পাঞ্জাব দে-এর বিরুদ্ধে একটি বড় ক্র্যাকডাউন শুরু করেছিল, পুলিশ সেদিন সংগঠনের ৭৮ জন সদস্যকে গ্রেফতার করেছিল।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top