News Flash

Image

মঙ্গলবার ভুবনেশ্বর যাচ্ছেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ২০ মে (হি.স.): এবার পুরীতে গেস্ট হাউস তৈরি করবে রাজ্য সরকার। মাস খানেক আগেই এ নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসনের আধিকারিকদের কাছে জানতে চেয়েছিলেন এ ব্যাপারে। এ বার সেই পরিকল্পনা কার্যকরী করার পথে এগোচ্ছে রাজ্য সরকার। এর জন্য মঙ্গলবার বিকালে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। ওই দিন রাতে ভুবেনশ্বরে থাকবেন তিনি। বুধবার সকালে পুরীর মন্দিরে পুজো দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

নবান্ন সূত্রে খবর, পুরীর কোন এলাকায় গেস্ট হাউস করা যেতে পারে তার এলাকা এই সফরেরই চিহ্নত করবেন মুখ্যমন্ত্রী। এ জন্য মন্দিরে পুজো দেওয়ার পর কোন এলাকায় এই গেস্ট হাউস করা হতে পারে তা পরিদর্শন করতে পারেন তিনি। সেখানেই তিনি এ নিয়ে চূড়ান্ত অনুমোদন দিতে পারেন। এর জন্য রাজ্যের পূর্ত দফতরের কয়েকজন আধিকারিক তাঁর সঙ্গে যাচ্ছেন।
এর আগে ওডিশা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী পুরীর মন্দিরে পুজো দিয়েছেন। বুধবার বার পুজো দেওয়ার পর বৃহস্পতিবার তিনি ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে একটি বৈঠক করবেন। ওই দিন তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে।

উত্তরপ্রদেশের বারানসীতেও রাজ্যের একটি গেস্ট হাউস গড়ে তোলার কথা বলেছিলেন মমতা। কোন এলাকায় এই গেস্ট হাউস হবে তা ইতিমধ্যেই পূর্ত দফতরের আধিকারিকরা ঠিক করে ফেলেছে। তারা তৈরির ব্যাপারে প্রস্তুতিও নিয়ে ফেলেছে। সূত্রে খবর, পরীর গেস্ট হাউস কেমন হবে তার নক্সাও করে ফেলেছেন মুখ্যমন্ত্রী। এই ওডিশা সফরে জমির ব্যাপারে মুখ্যমন্ত্রী অনুমোদন মিললেই শুরু হয়ে যাবে কাজ।

Releated Posts

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top