News Flash

  • Home
  • দিনের খবর
  • টুকলিতে বাধা দেওয়ায় মালদায় রাস্তা অবরোধ পরীক্ষার্থীদের
Image

টুকলিতে বাধা দেওয়ায় মালদায় রাস্তা অবরোধ পরীক্ষার্থীদের

মালদা, ২০ মার্চ (হি. স.) : মালদা রতুয়া হাই মাদ্রাসা স্কুলে টুকলিতে বাধা দেওয়ায় সোমবার বিকেলে পরীক্ষা শেষে মালদা জেলার রতুয়া ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। শুধু তাই নয় পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা রাস্তায় চিরকুট ফেলে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। অবশেষে পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ।

পরীক্ষার্থীদের অভিযোগ, ক্লাসে সাত থেকে আট জন শিক্ষক গার্ড দিচ্ছে। বাথরুম করার সময় পর্যন্ত দিচ্ছে না। আর তারই প্রতিবাদে পরীক্ষা শেষে রাস্তায় চিরকুট ছড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্ররা। এর আগেও ওই জেলায় একটি স্কুলে পরীক্ষা চলাকালীন কড়া নজরদারি থাকায় ব্যাপক ভাঙচুর চালায় ছাত্ররা।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার প্রথম দিনে জেলাশাসক বিভিন্ন পরীক্ষা সেন্টার গুলিতে ঘুরে নজরদারি ব্যবস্থা ঠিকমতো রয়েছে কিনা তা খতিয়ে দেখেন। সোমবার ছাত্রদের টুকলি করতে না দেওয়ায় তাদের এই অবরোধের ঘটনাকে কেন্দ্র করে বিস্মিত সাধারণ মানুষজন। অবরোধের দরুন এদিন রাজ্য সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় । দুর্ভোগে পড়েন সাধারণ মানুষজন।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top