News Flash

Image

রামকৃষ্ণনগরে বিশ্ব কবিতা দিবস উদযাপন ২১মার্চ

রামকৃষ্ণনগর (অসম), ১৯ মার্চ (হি.স.) : প্রতি বছরের ন্যায় এবার ও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির উদ্যোগে কবিতা দিবস উদযাপন করা হবে। মঙ্গলবার বিকাল ৪–টায় রামকৃষ্ণনগরের নেতাজিবাগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিতা দিবস উদযাপন করা হবে ।

অনুষ্ঠানে প্রধান অতিথিদেরকে সংবর্ধনা প্রদানের পাশাপাশি রয়েছে বাংলা ও অন্যান্য ভাষাভাষী কবিদের স্বরচিত কবিতা পাঠ, বাচিক শিল্পীদের আবৃত্তি ও বিষয়ভিত্তিক আলোচনা। আঞ্চলিক সমিতি প্রতিষ্ঠিত কবি, বাচিক শিল্পী, কাব্যরসিক ও এতদঅঞ্চলের সংস্কৃতিপ্রেমী জনগণের এই কবিতা দিবসের অনুষ্ঠানে উপস্থিতি কামনা করেছেন সংস্থার কর্মকর্তারা ।

এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সভাপতি ড. কৃষ্ণরঞ্জন পাল এবং সম্পাদক কৃষ্ণ চৌধুরী।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top