News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের সুুনাম ও ঐতিহ্য অক্ষুন্ন রেখে বইমেলার আয়োজন সফল রূপায়ন চাইলেন মুখ্যমন্ত্রী
Image

রাজ্যের সুুনাম ও ঐতিহ্য অক্ষুন্ন রেখে বইমেলার আয়োজন সফল রূপায়ন চাইলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন আগরতলা বইমেলা সফল করে তুলতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷ আজ মুক্তধারা অডিটরিয়ামে আগরতলা বইমেলার পরিচালন কমিটির সভায় পরিচালন কমিটির চেয়ারম্যান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই আহ্বান জানান৷ সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজমদার, বিধায়ক মিনারাণী সরকার, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যদেও পোদ্দার, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পূর্বতন উপাচার্য অরুনোদয় সাহা৷
আগামী ২৪ মার্চ হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে ৪১তম আগরতলা বইমেলা৷ মেলা চলবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত৷ আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে বইমেলার সূচনা হয়েছিল৷ এরপর আগরতলা বইমেলা শিশু উদ্যান, উমাকান্ত একাডেমি সুকল প্রাঙ্গণে আয়োজনের পর এখন হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে৷ তাতে সহজেই বোঝা যায় বইমেলার কলেবর বাড়ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, বইমেলার আয়োজনের সময়েই আগরতলায় জি-২০ বৈঠক অনুষ্ঠিত হবে৷ বিভিন্ন দেশের প্রতিনিধিগণ ঐ বৈঠকে অংশ নেবেন৷ তাই রাজ্যের সুুনাম ও ঐতিহ্য অক্ষুন্ন রেখে ৪১তম আগরতলা বইমেলার আয়োজন সফল করতে সবার প্রতি মুখ্যমন্ত্রী আহ্বান জানান৷
সভায় আলোচনা করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী৷ তিনি বলেন, জি-২০ বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিগণ বইমেলায় আসবেন৷ তাদের আতিথেয়তায় যেন কোন ত্রটি না হয় তার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি৷ সভার শুরুতে তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস বইমেলা আয়োজনের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন৷ তিনি জানান, এবারও বইমেলায় বিভিন্ন বিষয়ে ১৭টি পুরস্কার দেওয়া হবে৷ প্রতিদিন সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে৷ বইমেলায় আসা যাওয়া করার জন্য অন্যান্য বছরের মতো নির্দিষ্ট স্থান থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত গাড়ির ব্যবস্থা করা হবে৷ তিনি জানান, গত বছর বইমেলায় ১৬২টি স্টল ছিল৷ এবছর স্টলের সংখ্যা আরও বাড়বে৷

Releated Posts

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026

আনন্দনগরে বিদ্যুতের খুঁটিতে বেপরোয়া গাড়ির ধাক্কা, তদন্তের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১ আগস্ট: শ্রীনগর থানাধীন আনন্দনগর ১০ নম্বর পাড়া এলাকায় শনিবার একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top