News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্যভিচারী স্বামীকে উচিত শিক্ষা দিলেন স্ত্রী, নাবালিকা ধর্ষণে এক ব্যক্তির ২০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা
Image

ব্যভিচারী স্বামীকে উচিত শিক্ষা দিলেন স্ত্রী, নাবালিকা ধর্ষণে এক ব্যক্তির ২০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা

শান্তিরবাজার(ত্রিপুরা), ১৬ মার্চ (হি. স.) : ব্যভিচারী স্বামীকে উচিত শিক্ষা দিলেন স্ত্রী। নিজ স্বামীর বিরুদ্ধেই নাবালিকা ধর্ষণ মামলা করেছিলেন। ত্রিপুরায় ওই নাবালিকা ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত তাকে ২০ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে অতিরিক্ত দুই মাসের কারাবাসের সাজা শুনিয়েছে আদালত। আজ দক্ষিণ জেলার জেলা ও দায়রা আদালতের বিচারক স্পেশাল জজ আশুতোষ পান্ডে ওই রায় দিয়েছেন। 

স্পেশাল পিপি আক্তার হুসেন মজুমদার আজ জানিয়েছেন, স্ত্রী ও সন্তান থাকা সত্বেও নাবালিকার সাথে স্বামী -স্ত্রীর মতোই সম্পর্ক রাখতে শুরু করেছিলেন শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ি পশ্চিম পিলাক এলাকার বাসিন্দা প্রাণজিত বৈদ্য। তিনি দশ বছর আগে বিলোনিয়া মহকুমার যশমুড়া এলাকার বাসিন্দা সুস্মিতা মজুমদারের সাথে সামাজিক প্রথা মেনে বিয়ে করেছিলেন। বিয়ের আড়াই বছর তাঁদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল। এরই মধ্যে তাঁদের পুত্র সন্তানের জন্ম হয়েছে। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির ফলে প্রাণজিত বৈদ্য এক নাবালিকার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাঁকে বাড়িতে এনে স্বামী-স্ত্রীর মতোই থাকতে শুরু করেন। 

স্পেশাল পিপি বলেন, প্রথমে পারিবারিক সহায়তা কেন্দ্রের মাধ্যমে ওই সমস্যার সমাধানের চেষ্টা করেন সুস্মিতা মজুমদার। কিন্তু, তাতে ব্যর্থ হওয়ার পর পরবর্তীতে বিলোনিয়া চাইল্ড লাইনের সহায়তায় বাইখোড়া থানায় তিনি স্বামীর বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ভারতীয় দন্ডবিধি ৩২৩ এবং ৩৭৬(৩) ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেন। বাইখোড়া থানার তদন্তকারী আধিকারিক ইন্সপেক্টর রুমা নোয়াতিয়া তদন্ত শেষে পকসো আইনের ছয় ধারা যুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। 

তিনি জানান, আদালতে ১৫ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর আজ স্পেশাল জজ আশুতোষ পান্ডে রায় দিয়েছেন। তিনি নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত প্রাণজিত বৈদ্যকে ২০ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে অতিরিক্ত দুই মাসের কারাবাসের সাজা দিয়েছেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি আক্তার হোসেন মজুমদার এবং সহায়তায় ছিলেন আইনজীবী বিশ্বজিৎ নন্দী।

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে আগরতলায় এসএফআই – টি এস ইউ – এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২০ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল এসএফআই ও টিএসইউ। ‘সরকারি…

ByByReshmi Debnath Aug 20, 2026

খোয়াইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম মহিলা

আগরতলা, ২০ আগস্ট: ১০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই-আগরতলা সড়কের সুবল সিং এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Aug 20, 2026

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত, ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

আগরতলা, ২০ আগস্ট: কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন…

ByByReshmi Debnath Aug 20, 2026

ভুয়া বিদ্যুৎ বিলের অভিযোগে ফের সরগরম গণ্ডাছড়া, বিদ্যুৎ অফিসে সিপিএমের বিক্ষোভ

গণ্ডাছড়া, ২০ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম গণ্ডাছড়া। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ভুয়া ও অস্বাভাবিক…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top