ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ।। উদ্বোধনী ম্যাচে জয় পেলো মুম্বাই সেক্টর। পরাজিত করলো অসম সেক্টরকে। ২-১ সেটে। ও এন জি সি-তে ইন্টার সেক্টর ওএনজিসি ভলিবল টুর্নামেন্টে। উদ্যোক্তা ও এন জি সি এমপ্লয়িজ ওয়েলফেয়ার কমিটি। ও এন জি সি-র ভলিবল মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলে মুম্বাই সেক্টরের খেলোয়াড়রা। কিন্তু প্রথম সেটে লড়াই করে হেরে গিয়েছিলো মুম্বাই। দ্বিতীয় সেট থেকে ঘুরে দাড়ান মুম্বাইয়ের খেলোয়াড়রা। এবং টানা ২ ম্যাচে জয় লাভ করে উদ্বোধনী ম্যাচে জয় হাসিল করে নেয় মুম্বাই। জানা গেছে, বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন মুম্বাই দলে। উদ্বোধনী ম্যাচে মুম্বাই সেক্টর ২-১ সেটে (২১-২৫, ২৫-১৬,২৫-২১)। আজ থেকে শুরু হলো তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা লীগ কাম নকআউট পর্যায়ে অনুষ্ঠিত হবে। চারটি সেক্টরের মধ্যে লীগ পর্যায়ে প্রতিযোগিতা শেষে শুরু হবে নকআউট পর্যায়ে খেলা। দুটি সেমিফাইনালের পর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৮ মার্চ বিকেলে দুটো সেমি ফাইনাল এবং শেষে ফাইনাল ম্যাচ হবে সন্ধ্যা ছয়টায়। বলা বাহুল্য, লীগ পর্যায়ের খেলা গুলি হবে বেস্ট অফ থ্রি সেট মেথডে এবং সেমিফাইনাল ও ফাইনাল পর্যায়ের খেলা হবে বেস্ট অফ ফাইভ সেট পদ্ধতিতে। ও এন জি সি ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি আনোয়ার খান আসরকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা চেয়েছেন।

ও.এন.জি.সি ভলিবলে জয় দিয়ে শুরু মুম্বাই সেক্টরের
Releated Posts
খেলাধুলায় মেয়েরা কোনো অংশে কম নয়, বললেন শুটার এশা সিং; ক্রীড়ায় নারীর অংশগ্রহণে কেন্দ্রের উদ্যোগের প্রশংসা
হায়দরাবাদ, ৪ জুন (আইএএনএস): ভারতে নারী ক্রীড়াবিদদের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পিস্তল…
বিসিবি নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে বৈঠক করতে বাংলাদেশ সফরে আইসিসি প্রতিনিধিদল
ঢাকা, ৪ জুন (আইএএনএস): বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করতে দুই…
চোটে থামল রোলাঁ গারোঁ অভিযান, অবসরের ভাবনা উড়িয়ে দিলেন মাত্তেও বেরেত্তিনি
প্যারিস, ৪ জুন (আইএএনএস): নিতম্বের (হিপ) চোটের কারণে মাঝপথে থেমে গেল ইতালির টেনিস তারকা মাত্তেও বেরেত্তিনি-র রোলাঁ গারোঁ…
‘যোগাসনকে খেলাধুলা হিসেবেই দেখতে হবে’: প্রধানমন্ত্রী মোদির বার্তা তুলে ধরলেন যোগাসন ভারতের সভাপতি উদিত শেঠ
নয়াদিল্লি, ৩ জুন (আইএএনএস): যোগাসনকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃত ক্রীড়া হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে ভারত। এই প্রচেষ্টার…


















