News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, প্রথম দিন ছিল শান্তিপূর্ণ
Image

ত্রিপুরায় আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, প্রথম দিন ছিল শান্তিপূর্ণ

আগরতলা, ১৬ মার্চ (হি. স.) : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। প্রথম দিনে মাধ্যমিক ও মাদ্রাসা আলিমের পরীক্ষার্থীরা ইংরেজি পরীক্ষা দিয়েছে। পর্ষদ থেকে জানানো হয়েছে, ত্রিপুরার মোট ৭৭টি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের সবকয়টিতেই  অবস্থা শান্তিপূর্ণ ছিল। আজ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার জন্য কোনও পরীক্ষার্থীকে বহিষ্কার করার সংবাদ পাওয়া যায়নি। 

আজ মাধ্যমিক ও মাদ্রাসা আলিম নতুন সিলেবাসের ইংরেজি পরীক্ষায় ৩৭১৩৯ জন পরীক্ষার্থী ছিল। তাদের মধ্যে ছাত্র ১৭৪৮৭ জন ও ছাত্রী ১৯৬৫২ জন রয়েছে। সারা ত্রিপুরায় আজ পরীক্ষায় বসেছিল ৩৬৮৩৯ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ১৭৩৬৭ জন ও ছাত্রী ১৯৪৭২ জন ছিল। অনুপস্থিত ছিল ১২০ জন ছাত্র ও ১৮০ জন ছাত্রী। তাতে, ছাত্রছাত্রীর উপস্থিতির শতকরা হার দাঁড়িয়েছে ৯৯.১৯ শতাংশ৷ 

পর্ষদ সভাপতি ড. ভবতোষ সাহা আজ বিজয়কুমার উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, প্রগতি বিদ্যাভবন, রামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাণীবিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, অরুন্ধতীনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, শংকরাচার্য বিদ্যায়তন, বড়দোয়ালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, পর্ষদ উপসচিব শুভাশিস চৌধুরী নরসিংগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, নতুননগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বোধজং বয়েজ এবং পর্ষদের ওএসডি জ্যোতির্ময় রায় ও পল্লব কান্তি সাহা বিবেকানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, তেলিয়ামুড়া উচ্চতর মাধ্যমিক ও মুঙ্গিয়াকামী উচ্চতর মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলি পরিদর্শন করেছেন। 

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top