News Flash

  • Home
  • বিদেশ
  • শুক্রবার পর্যন্ত গ্রেফতার নয় ইমরানকে, নির্দেশ লাহোর হাইকোর্টের
Image

শুক্রবার পর্যন্ত গ্রেফতার নয় ইমরানকে, নির্দেশ লাহোর হাইকোর্টের

লাহোর, ১৬ মার্চ (হি.স.) : তোষাখানা মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির উপরে স্থগিতাদেশের সময়সীমা বাড়াল লাহোর হাইকোর্ট। আগামীকাল শুক্রবার পর্যন্ত ইমরান খানের জামান পার্কের বাড়িতে কোনও অভিযান না চালানোর জন্য ইসলামাবাদ পুলিশকে নির্দেশ দিয়েছেন লাহোর হাইকোর্টের বিচারপতি তারিক সালিম শেখ। লাহোর হাইকোর্টের নির্দেশে কিছুটা হলেও স্বস্তিতে পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান।

গতকাল বুধবারই লাহোর হাইকোর্টের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত ইমরান খানকে গ্রেফতারের জন্য কোনও অভিযান না চালানোর নির্দেশ দিয়েছিলেন লাহোর হাইকোর্টের বিচারপতি তারিক সালিম শেখ। এদিন ফের মামলার শুনানির শেষে তিনি জানিয়ে দেন, শুক্রবার পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের জন্য যেন জামান পার্কের বাড়িতে হানা না দেয় ইসলামাবাদ পুলিশ।
উল্লেখ্য, তোষাখানা মামলায় গত সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ইসলামাবাদ আদালতের অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল। শনিবারের মধ্যে ইমরানকে গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন তিনি। ওই নির্দেশের পরেই লাহোর পুলিশকে সঙ্গে নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে লাহোরের জামান পার্কের বাড়িতে অভিযান চালাতে গিয়েছিল ইসলামাবাদ পুলিশ।

Releated Posts

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top