News Flash

  • Home
  • খেলা
  • ধর্মনগরে ক্রিকেট :  দুর্গাপুরকে হারিয়ে এন.এস সরণী জয়ী
Image

ধর্মনগরে ক্রিকেট :  দুর্গাপুরকে হারিয়ে এন.এস সরণী জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ।। সহজ জয় পেলো এন এস সরণী। ৯ উইকেটে পরাজিত করলো দূর্গাপুরকে। নজরুল হকের দুরন্ত অর্ধশতরানে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মালাবতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। মহকুমার কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বৃহস্পতিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে দূর্গাপুর মাত্র ৯৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দিলীপ নাথ ৩১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৭, মহ:‌ আকনাল হাসান ৩৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং রূপক দাস ২৪ বল খেলে ১২ রান করেন। দলের ৫ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান। এন এস সরণীর পক্ষে চিরঞ্জীৎ সিনহা (‌৩/‌১০) এবং আকাশ দেবনাথ (‌২/‌১২) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১১.‌১ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় এন এস সরণী। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে নজরুল হক দ্রুত রান তোলার দিকে নজর দেন। ওপেনিং জুটিতে দেবাশিষ ভট্টাচার্য-‌র সঙ্গে ৬৩ রান যোগ করে দলের জয় নিশ্চিত করে দেন। নজরুল শেষ পর্যন্ত ৪৩ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪ রানে অপরাজিত থেকে যান। নজরুলের সঙ্গে আকাশ দেবনাথ ৮ বল খেলে ১১ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে দেবাশিষ ২০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নজরুল হক। আজ সেন্ট্রাল রোড ক্রিকেট কোচিং সেন্টার খেলবে পানিসাগরের বিরুদ্ধে। ‌‌‌

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top