News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যে বন্ধ হচ্ছে না কোনও সরকারি স্কুল, দাবি ব্রাত্যর
Image

রাজ্যে বন্ধ হচ্ছে না কোনও সরকারি স্কুল, দাবি ব্রাত্যর

কলকাতা, ১৪ মার্চ (হি. স.) : পশ্চিমবঙ্গে কোনও সরকারি স্কুল বন্ধ হচ্ছে না। মঙ্গলবার তৃণমূল ভবনে বসে একথা স্পষ্ট জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তিনি বলেন, “বাংলায় কোনও স্কুল বন্ধ হচ্ছে না। এমন কোনও নির্দেশিকা শিক্ষা দফতর থেকে জারি করা হয়নি। এর পুরোটাই গুজব।” বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যে, রাজ্যে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল মিলিয়ে মোট ৮,২০৭ স্কুল বন্ধ হতে চলেছে। এমনটাই নাকি শিক্ষা দফতরের নির্দেশিকা। তাতে জেলা ভিত্তিক স্কুল বন্ধ হওয়ার তালিকায় দেওয়া রয়েছে।

ঘুরে বেড়ানো ওই নির্দেশিকা অনুযায়ী ৬৬৪৯ টি প্রাথমিক স্কুল বন্ধ হওয়ার তালিকায় রয়েছে। বাকিগুলি হাইস্কুল। ওই নির্দেশিকায় এমনও বলা হয়েছে, যে সমস্ত স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩০ এরও কম, সেগুলি বন্ধ করে দেওয়া হবে। সামাজিক মাধ্যমে ঘুরতে থাকা ওই নির্দেশকা ঘিরে রাজ্যে জোর আলোড়ন পড়ে। বিরোধীরা এর ভিত্তিতে আন্দোলনে নামে।

সোমবারই বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের এক প্রতিনিধিদল বিধানসভা ভবনে স্পিকারের সঙ্গে দেখা করে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে। বাম ছাত্রদেরও স্পিকার জানান, এমন কোনও সিদ্ধান্ত রাজ্য সরকার নেয়নি। এমন কোনও নির্দেশিকাও শিক্ষা দফতর ও জানায়নি। মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকেও শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দেন, কোনও স্কুল বন্ধ হচ্ছে না।

ছাত্র-শিক্ষক অনুপাত নিয়ে এর আগে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টও। বদলি সংক্রন্ত একটি মামলা সূত্রে বিচারপতি বিশ্বজিৎ বসু কিছুদিন আগেই মন্তব্য করেছিলেন, গ্রাম থেকে যে হরে শিক্ষক শিক্ষিকারা বদলি নিয়ে শহরের চলে আসছে, তাতে গ্রামের স্কুল গুলি বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে। এভাবে বদলির হিড়িক চললে গ্রামের বহু স্কুল বন্ধ হয়ে যাবে।বিচারপতির পরামর্শ ছিল, যে সব স্কুলে ছাত্র কম, শিক্ষক বেশি সে সব স্কুল থেকে অন্য স্কুলে শিক্ষকদের পাঠিয়ে দিতে হবে। আবার একই ভাবে পড়ুয়া বেশি অথচ শিক্ষক কম সেক্ষেত্রেও পরিবর্ত ব্যবস্থা চালু করতে হবে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top