ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ।। নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয়েছেন পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের কর্তারা। অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হলো ক্রীড়ামন্ত্রীকে। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে। মঙ্গলবার সকাল আটটায় নতুন নগরস্থিত নবনিযুক্ত ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিংকু রায়ের বাসভবনের প্রাঙ্গণে পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায় সহ উপস্থিত ছিলেন বিবিন্ন ইভেন্টের শারীর শিক্ষক-রা। ক্রীড়ামন্ত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর দীর্ঘক্ষণ শারীর শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন ক্রীড়ামন্ত্রী। জানা গেছে, প্রশিক্ষণে কোনও রকম ঘাটতি না রাখতে শারীর শিক্ষকদের বলেছেন ক্রীড়ামন্ত্রী।

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে স্কুল স্পোর্টস বোর্ডের সৌজন্যমূলক সাক্ষাৎকার
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















