News Flash

  • Home
  • বাণিজ্য
  • ৪ দিন পতন শেয়ার বাজারে, চিন্তায় বিনিয়োগকারীরা
Image

৪ দিন পতন শেয়ার বাজারে, চিন্তায় বিনিয়োগকারীরা

মুম্বই, ১৪ মার্চ (হি. স.) : শেয়ার বাজারে পতন অব্যাহত। মঙ্গলবারও পড়ল শেয়ার বাজার। পরপর চারদিনে বাজার পড়ল প্রায় চার শতাংশ। মার্কিন দেশের সিলিকন ভ্যালি ব্যাঙ্কে তালা ঝোলায় সোমবার হয়েছিল বড় পতন। মঙ্গলবারও মাঝারি পতনে বাজারে বিষণ্ণতা। গত সপ্তাহের বৃহস্পতি ও শুক্র পর চলতি সপ্তাহের সোমবারের পর মঙ্গলবারেও বাজারে ধস।

এদিন সেনসেক্স নামল ৫৮ হাজারের নীচে। নিফটিফিফটির পয়েন্ট ১৭ হাজার ছুঁইছুঁই। মঙ্গলবার সেনসেক্স-এর পতন হয়েছে ৩৩৭.৬৬ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ। বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৫৭ হাজার ৯০০.১৯ পয়েন্টে। এদিন নিফটির পতন ১১১ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ। দিনের শেষে নিফটি হয়েছে ১৭ হাজার ০৪৩.৩০ পয়েন্ট। নিফটি-র ৫০টি কোম্পানির মধ্যে ১১টিতে অগ্রগতি হয়েছে, পিছিয়েছে ৩৯টি কোম্পানি।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০৬০টি কোম্পানির মধ্যে ৫৫২টি বৃদ্ধির মুখ দেখেছে, কমেছে ১৪৯১টি কোম্পানির শেয়ার দরচলতি বছরের ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্টে আদানিদের বিরুদ্ধে ব্যাপক শেয়ার জালিয়াতি, কারচুপি, ভুয়ো কোম্পানি গড়া, বিরাট অঙ্কের ঋণের অভিযোগ ওঠে। মাত্র এক মাসে আদানিদের মার্কেট ক্যাপিটালাইজেশন কমেছে প্রায় ১৩ লক্ষ কোটি টাকা। লগ্নিকারীদের আস্থা ফিরে পেতে আদানিরা নানা ব্যবস্থা নেওয়ার কথা বললেও পতন ঠেকানো যাচ্ছে না।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top