নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গলে নির্জন জায়গায় অসামাজিক কাজে যুক্ত স্থানীয় কিছু যুবক৷ ঘটনা আমতলী থানাধিন কাঞ্চনমালা এলাকায়৷
আমতলী থানাধিন কাঞ্চনমালা এলাকার নকুল দাসের বাড়ির নিকট চৌমুহনি বাজার এলাকার এক ব্যক্তির জায়গায় এলাকার কিছু বখাটে যুবক সন্ধ্যা থেকে একটি পরিত্যক্ত ঘরে কেরাম খেলার বাহানা করে মদের আসর নিয়ে ব্যস্ত হয়ে পড়ে৷ প্রায় প্রতিদিন এলাকার কিছু যুবক চতুর্দিকে জঙ্গলের মাঝখানে একটি পরিত্যক্ত ঘরে সন্ধ্যার পর থেকেই মদের আসর জামাতে শুরু করে৷ এরপর মদের নেশায় রঙিন হয়ে বখাটে যুবকদের বিশ্রী কথোপকথন শুরু হয়ে যায়৷ প্রায় প্রতিদিন বখাটে যুবকদের এই কার্যকলাপে আশপাশের বাড়ি ঘরের লোকজন রীতিমত অতিষ্ঠ হয়ে উঠেছে৷ পরিত্যক্ত ঘরের আশেপাশে গিয়ে দেখা গেল শুধু মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷ তবে জনবসতিপূর্ণ এলাকায় যুবকদের এই ধরনের কর্মকাণ্ডে সবাই ক্ষোভে ফুঁসছে৷ এলাকার সচেতন মহলের দাবি- এলাকায় সুস্থ পরিবেশ বজায় রাখতে এবং এলাকার সম্মান রক্ষার্থে এলাকার সকলকেই এই ধরনের কর্মকাণ্ড৷
2023-03-13

