News Flash

Image

‘যুব সংবাদ-ইন্ডিয়া’র জন্য আবেদন আহ্বান করিমগঞ্জের নেহরু যুবকেন্দ্রের

করিমগঞ্জ (অসম), ১৩ মার্চ (হি.স.) : দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশ আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের পাশাপাশি সংস্কৃতি ও কৃতিত্বের গৌরবময় ইতিহাস স্মরণ করছে। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী পঞ্চপ্রাণের মন্ত্র ঘোষণা করেছিলেন। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের সংস্থা নেহরু যুবকেন্দ্র সংগঠন ১ মে থেকে ৩০ জুন পৰ্যন্ত সারা দেশের সমস্ত জেলায় কমিউনিটি ভিত্তিক সংস্থাগুলির (সিবিও) মাধ্যমে ‘যুব সংবাদ-ইন্ডিয়া@২০৪৭’ প্রোগ্রামের আয়োজন করছে।

জেলার বিভিন্ন কমিউনিটি ভিত্তিক সংস্থার সহযোগিতায় জেলা পর্যায়ে অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে যারা পঞ্চপ্রাণের সাথে সামঞ্জস্য রেখে দেশের ভবিষ্যত সম্পর্কে একটি ইতিবাচক বক্তৃতা তৈরি করতে নেহরু যুব কেন্দ্রকে সহায়তা করবে। এই অনুষ্ঠানে পঞ্চপ্রাণ নিয়ে বিশেষজ্ঞ ও বিজ্ঞ ব্যক্তিদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রায় ৫০০ জন যুবক-যুবতীর অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব চলবে। আয়োজক সিবিওগুলিকে অনুষ্ঠান আয়োজনের জন্য ২০ হাজার টাকা পর্যন্ত পরিশোধ করা হবে।

সিবিও যাঁরা আবেদন করতে ইচ্ছুক তাঁরা অরাজনৈতিক, নিরপেক্ষ হতে হবে এবং যুব সংবাদ অনুষ্ঠান পরিচালনা করার জন্য যথেষ্ট সাংগঠনিক শক্তি থাকতে হবে। সংগঠনগুলির বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা থাকতে পারবে না। অনুষ্ঠান আয়োজনের জন্য প্রতি জেলায় তিনটি সিবিও নির্বাচন করা হবে। আগ্রহী সিবিওগুলিকে মানদণ্ড পূরণ করে ২৯ মার্চের মধ্যে নির্ধারিত ফর্মে আবেদনপত্র জমা দিতে হবে বলে করিমগঞ্জ নেহরু যুব কেন্দ্রের ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম লস্কর এক বার্তায় জানিয়েছেন। আবেদনপত্র ও বিস্তারিত বিবরণ করিমগঞ্জের নেহরু যুব কেন্দ্রে পাওয়া যাবে। প্ৰয়োজনে ০৩৮৪৩-২৭৪১১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Releated Posts

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026

অসমে বন্যাদুর্গত পরিবারগুলির অ্যাকাউন্টে ১৬০ কোটি টাকা পাঠানো হয়েছে: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top