প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর বিডি মিশ্র

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর ব্রিগেডিয়ার বি.ডি. মিশ্র। ব্রিগেডিয়ার মিশ্র (অব.) গত ১৯ ফেব্রুয়ারি লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নেন।