News Flash

  • Home
  • দিনের খবর
  • ডিএ বাড়ানোর দাবিতে রাজ্যের সরকারি কর্মচারীদের বিক্ষোভে ব্যপক প্রভাব ঝাড়গ্রাম জেলায়
Image

ডিএ বাড়ানোর দাবিতে রাজ্যের সরকারি কর্মচারীদের বিক্ষোভে ব্যপক প্রভাব ঝাড়গ্রাম জেলায়

ঝাড়গ্রাম, ১০ মার্চ ( হি: স): ডিএ বাড়ানোর দাবিতে সারা রাজ্যের পাশাপাশি ঝাড়্গ্রাম জেলাতেও বিক্ষোভ দেখান রাজ্যের সরকারি কর্মচারী, স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদিন শুক্রবার ঝাড়্গ্রাম জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ঝাড়্গ্রাম জেলা জেলা শাসক ও ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ বিক্ষোভকারীদের সাথে কথা বলতে গেলে তাদের সাথে বচসা শুরু হয়। সেই সময় পুলিশ ৯ জন বিক্ষোভকারীকে আটক করে ঝাড়্গ্রাম থানায় নিয়ে যান পুলিশ। এদিন ডিএ নিয়ে সকাল থেকে উত্তপ্ত ছিল ছিল জেলা শহর। বিক্ষোভকারীদের সামাল দিতে নাজেহাল অবস্থা পুলিশের। এদিকে এদিন ডিএ নিয়ে ধর্মঘট ও বিক্ষোভের জেরে জেলার বিভিন্ন সরকারি অফিস ও স্কুল গুলিতে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতির হার অনেক কম ছিল। যার ফলে এদিন বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা উপস্থিত হলেও তাদের সম্পূর্ণ ক্লাস না করেই বাড়ি ফিরে যেতে হয়েছে। এবিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ

ঝাড়্গ্রাম জেলা এবিটিএ সাধারণ সম্পাদক গুরুপদ নন্দি বলেন, এদিন জেলার বিডিও, জেলা শাসক, ও ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখান দেখানো হয়। পুলিশ আমাদেরকে হটানোর জন্য চেষ্টা করেন। জেলা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখানোর সময় ৯ জন বিক্ষোভকারীকে পুলিশ তুলে নিয়ে যান। তবে আমরা আমাদের দাবিতে আনড় রয়েছি”।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top