News Flash

  • Home
  • দিনের খবর
  • নারীরা সমাজের সর্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রণী ভুমিকা পালন করে চলেছেন : রাষ্ট্রপতি
Image

নারীরা সমাজের সর্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রণী ভুমিকা পালন করে চলেছেন : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে দেশের মহিলা নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, আজকের নারীরা সমাজের সর্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রণী ভুমিকা পালন করে চলেছেন। স্থাপন করছেন নজির বিহীন রেকর্ড। তিনি বলেন, মেয়েদের ক্ষমতায়ন এবং লিঙ্গ সাম্য রক্ষায় এখনও আরও কিছু উদ্যোগ নেওয়া দরকার। এ প্রসঙ্গে তিনি মেয়েদের, শুধুমাত্র পরিবারের গৌরব নয়, গোটা দেশের গর্ব হিসেবে অভিহিত করে, তাঁদের উপযুক্ত শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব দেন।

বুধবার, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এ বছরের মূল ভাবনা- লিঙ্গ সমতার জন্য উদ্ভাবন ও প্রযুক্তি। মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, পৃথিবীর বিভিন্ন দেশে দিনটি উদ্‌যাপন করা হচ্ছে।

Releated Posts

‘দুই দেশের বিষয়’: সার্জিও গোরের মন্তব্য নিয়ে আমেরিকা-পাকিস্তান টানাপোড়েনে ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ২০ আগস্ট (আইএএনএস): কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ—ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের এই মন্তব্যকে কেন্দ্র করে পাকিস্তান…

ByByNews Desk Aug 20, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-এসএফআই সংঘর্ষের পর উত্তেজনা, স্থায়ী পুলিশ ফাঁড়ির ইঙ্গিত উপাচার্যের

কলকাতা, ২০ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন এসএফআই ও এবিভিপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর বৃহস্পতিবারও উত্তেজনা অব্যাহত…

ByByNews Desk Aug 20, 2026

অন্ধ্রের নিখোঁজ ৭ মৎস্যজীবীর সন্ধানে নৌবাহিনী ও কোস্ট গার্ডের ব্যাপক তল্লাশি

অমরাবতী, ২০ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের সাত মৎস্যজীবী নিখোঁজ হওয়ার ঘটনায় বঙ্গোপসাগরে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী…

ByByNews Desk Aug 20, 2026

বিশ্বে সর্বোচ্চ রেল সেতুতে প্রথমবার ১০০ কিমি গতিতে ছুটল বন্দে ভারত

জম্মু, ২০ আগস্ট (আইএএনএস): বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব রেল সেতুর ওপর প্রথমবার ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top