News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিপরাল্যান্ডের দাবি মানুষের কাছে দীর্ঘ সময় ধরে রাখা সম্ভব নয়, জনগণ প্রকৃত অর্থে উন্নয়নকেই পছন্দ করে থাকেন, সুর বদল আইপিএফটির মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়ার
Image

তিপরাল্যান্ডের দাবি মানুষের কাছে দীর্ঘ সময় ধরে রাখা সম্ভব নয়, জনগণ প্রকৃত অর্থে উন্নয়নকেই পছন্দ করে থাকেন, সুর বদল আইপিএফটির মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়ার

আগরতলা, ৮ মার্চ (হি. স.) : মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েই আইপিএফটি-র বিধায়ক শুক্লা চরণ নোয়াতিয়ার সুর বদলে গেছে। তিপরাল্যান্ডের দাবি মানুষের কাছে দীর্ঘ সময় ধরে রাখা সম্ভব নয়। কারণ, জনগণ প্রকৃত অর্থে উন্নয়নকেই পছন্দ করে থাকেন। আজ শপথ নেওয়ার পর সচিবালয়ে নিজ অফিস কক্ষে বসে দ্ব্যর্থহীন ভাষায় একথা বলেন আইপিএফটির শুক্লা চরণ নোয়াতিয়া। তাঁর সাফ কথা, তিপরাল্যান্ড কিংবা গ্রেটার তিপরাল্যান্ড নির্বাচনে বিশেষ প্রভাব ফেলেনি। বরং জনগণ উন্নয়নের প্রশ্নে ভোট দিয়েছেন। 

এদিন তিনি বলেন, ত্রিপুরায় মন্ত্রিসভার সদস্য হওয়ার সুযোগ পেয়ে খুবই আনন্দিত। তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর কথায়, নতুন দায়িত্ব পেয়ে মৌলিক অধিকার মানুষের কাছে পৌছে দেওয়ার চেষ্টা করব। তাতে, অবশ্য সফলতা মিলবে, আশা প্রকাশ করেছেন তিনি।

তাঁর বক্তব্য, ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে তিপরাল্যান্ডের দাবির প্রভাব ছিল। তেইশের বিধানসভা নির্বাচনে একটা অংশ ওই দাবি হাইজ্যাক করেছে। কিন্তু, বিরোধী আসনে থেকে ওই দাবি নিয়ে লড়াইয়ে আখেরে বিজেপি-আইপিএফটি জোটের ফায়দা হয়েছে। 

তাঁর কথায়, পৃথক রাজ্যের দাবি থাকা অস্বাভাবিক নয়। কিন্তু মানুষের কাছে দীর্ঘ সময় ওই দাবি ধরে রাখা সম্ভব নয়। কারণ, জনগণ প্রকৃত অর্থে উন্নয়নকেই পছন্দ করেন এবং অগ্রাধিকার দিয়ে থাকেন। তাঁর বক্তব্য, ২০১৮ সালে দ্বিমুখী লড়াই হয়েছে। কিন্তু, এবার বিরোধী দুইভাগে বিভাজিত হয়ে বিজেপি-আইপিএফটি জোটকে সুবিধা পাইয়ে দিয়েছে।

Releated Posts

উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরার অগ্রগতি উল্লেখযোগ্য ও প্রশংসনীয়: নীতি আয়োগের সদস্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: সচিবালয়ের কনফারেন্স হলে আজ কেন্দ্রীয় নীতি আয়োগের সদস্যা ড. জুরাম আনিয়া’র সভাপতিত্বে রাজ্যের বিভিন্ন…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিরাপত্তার পাশাপাশি নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতার সুযোগ বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: নারী ও শিশুদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির উপর…

ByByReshmi Debnath Aug 20, 2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ২০ আগস্ট (আইএএনএস): বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে…

ByBySandeep Biswas Aug 20, 2026

ত্রিপুরা মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত: ৩০৫টি নতুন পদ সৃষ্টি, ১,১৭৭ জন নিয়োগে অনুমোদন

আগরতলা, ২০ আগস্ট: রাজ্যের বিভিন্ন দপ্তরে জনবল বৃদ্ধি এবং প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করতে বড়সড় সিদ্ধান্ত নিল ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top