News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হিন্দিতে সুশান্ত চৌধুরী এবং ককবরকে শুক্লা চরণ নোয়াতিয়া শপথ বাক্য পাঠ করেছেন
Image

হিন্দিতে সুশান্ত চৌধুরী এবং ককবরকে শুক্লা চরণ নোয়াতিয়া শপথ বাক্য পাঠ করেছেন

আগরতলা, ৮ মার্চ (হি. স.) : ত্রিপুরায় আজ নতুন মন্ত্রিসভার শপথে রীতিমতো চমক দিয়েছেন সুশান্ত চৌধুরী। তিনি আজ হিন্দিতে শপথ বাক্য পাঠ করেছেন। এছাড়া, শুক্লা চরণ নোয়াতিয়া ককবরকে শপথ বাক্য পাঠ করেছেন। সবচেয়ে তাত্পর্যপূর্ণ বিষয় হল, জনজাতি অংশের সদস্য হয়েও বিকাশ দেববর্মা এবং সান্তনা চাকমা আজ বাংলাতে শপথ বাক্য পাঠ করেছেন। 

বিজেপি ২.0 সরকারের মন্ত্রিসভার সদস্যদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা সহ রতন লাল নাথ, প্রণজিৎ সিংহ রায়, সান্তনা চাকমা, টিংকু রায়, বিকাশ দেববর্মা এবং সুধাংশু দাস এদিন বাংলাতে শপথ বাক্য পাঠ করেছেন। কিন্তু, সুশান্ত চৌধুরী এদিন হিন্দিতে শপথ বাক্য পাঠ করে উপস্থিত সকলকে রীতিমতো চমকে দিয়েছেন। জনজাতি অংশের সদস্য হওয়ায় স্বাভাবিকভাবেই আইপিএফটির শুক্লা চরণ নোয়াতিয়া ককবরকে শপথ বাক্য পাঠ করেছেন। 

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে আগরতলায় এসএফআই – টি এস ইউ – এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২০ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল এসএফআই ও টিএসইউ। ‘সরকারি…

ByByReshmi Debnath Aug 20, 2026

খোয়াইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম মহিলা

আগরতলা, ২০ আগস্ট: ১০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই-আগরতলা সড়কের সুবল সিং এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Aug 20, 2026

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত, ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

আগরতলা, ২০ আগস্ট: কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন…

ByByReshmi Debnath Aug 20, 2026

ভুয়া বিদ্যুৎ বিলের অভিযোগে ফের সরগরম গণ্ডাছড়া, বিদ্যুৎ অফিসে সিপিএমের বিক্ষোভ

গণ্ডাছড়া, ২০ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম গণ্ডাছড়া। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ভুয়া ও অস্বাভাবিক…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top