News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির, গুরুতর আহত আরেকজন
Image

মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির, গুরুতর আহত আরেকজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ মাছ ধরতে গিয়ে আচমকা জলে তলিয়ে গেল ২ ব্যক্তি৷ একজন ঘটনাস্থলে প্রাণ হারায়৷ অপর ব্যক্তিকে সংকটজনক অবস্থায় কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে কৈলাশহর অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা৷ শ্রীনাথপুর এলাকার বাসিন্দা আফতাব আলী এবং ইয়াজিখাওরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সনর আলির পুত্র ওরা দুইজন হীরাছড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে বেলটিলা এলাকায় একটি ফিসারিতে মাছ ধরতে যায়৷ সেই সময় মাছের জন্য জাল ফেললে আচমকা জলে পড়ে যান আফতাব আলী৷ উনাকে বাঁচাতে গেলে সনর আলির পুত্রও জলে ডুবে যায়৷ এরপর চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসীরা এসে ঘটনাস্থলে ভিড় জমান৷ উনারা খবর পাঠান কৈলাশহর অগ্ণি নির্বাপক দপ্তরে৷ ছুটে যায় কৈলাশহর অগ্ণিনির্বক দপ্তরের কর্মীরা৷  প্রথমে সনর আলীর পুত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে৷  বর্তমানে সংকট জনক অবস্থায় কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ অন্যদিকে মৃত আফতাব আলীকে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ বর্তমানে আফতাব আলীর মৃতদেহ কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷  ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে আগরতলায় এসএফআই – টি এস ইউ – এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২০ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল এসএফআই ও টিএসইউ। ‘সরকারি…

ByByReshmi Debnath Aug 20, 2026

খোয়াইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম মহিলা

আগরতলা, ২০ আগস্ট: ১০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই-আগরতলা সড়কের সুবল সিং এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Aug 20, 2026

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত, ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

আগরতলা, ২০ আগস্ট: কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন…

ByByReshmi Debnath Aug 20, 2026

ভুয়া বিদ্যুৎ বিলের অভিযোগে ফের সরগরম গণ্ডাছড়া, বিদ্যুৎ অফিসে সিপিএমের বিক্ষোভ

গণ্ডাছড়া, ২০ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম গণ্ডাছড়া। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ভুয়া ও অস্বাভাবিক…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top