News Flash

  • Home
  • বিদেশ
  • ঢাকার গুলিস্তানে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৮; দেহ শনাক্ত ১৭ জনের, আহত দেড় শতাধিক
Image

ঢাকার গুলিস্তানে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৮; দেহ শনাক্ত ১৭ জনের, আহত দেড় শতাধিক

ঢাকা, ৮ মার্চ (হি.স.): বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তান অঞ্চলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। দেড় আহত শতাধিক। গুরুতর জখম বেশ কয়েকজন শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন এণ্ড প্লাস্টিক সার্জারি-তে চিকিৎসাধীন। দাহ্য বস্তুর উপস্থিতি, এই বিস্ফোরণের কারণ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ঘটনায় এতগুলি মানুষের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন।

গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থল এবং আশেপাশের কয়েক মিটার এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। দমকল সার্ভিসের উপ-পরিচালক বাবুল চক্রবর্তী সকালে বলেন, আমরা সকাল ৯টা থেকে আবার উদ্ধারকাজ শুরু করেছি। সেনাবাহিনীর আরেকটি টিম আসার কথা। প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

Releated Posts

রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

ঢাকা, ২০ আগস্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত…

ByBySandeep Biswas Aug 20, 2026

মন্ত্রিসভা পর্যায়ের বৈঠকে ভারত-সিঙ্গাপুর সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার

সিঙ্গাপুর, ২০ আগস্ট (আইএএনএস): উন্নত উৎপাদন, সেমিকন্ডাক্টর, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল প্রযুক্তি, ফিনটেক, দক্ষতা উন্নয়ন, সবুজ অর্থনীতি ও পরিচ্ছন্ন…

ByByNews Desk Aug 20, 2026

ভারতের ‘মহাসাগর’ ও জাপানের ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’-এর ঘনিষ্ঠ সমন্বয় এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: রাজনাথ

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): ভারতের ‘মহাসাগর’ দৃষ্টিভঙ্গি এবং জাপানের ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ উদ্যোগের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় এখন…

ByByNews Desk Aug 20, 2026

কাবুলের হাসপাতালে চিকিৎসা সামগ্রী পাঠাল ভারত, আফগানিস্তানের প্রতি মানবিক সহায়তার বার্তা

নয়াদিল্লি/কাবুল, ২০ আগস্ট (আইএএনএস): আফগানিস্তানের প্রতি মানবিক সহায়তা অব্যাহত রেখে বৃহস্পতিবার কাবুলের একটি সরকারি হাসপাতালে ওষুধ ও বিভিন্ন…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top