News Flash

  • Home
  • প্রধান খবর
  • তৃণমূলের ওপর ক্ষোভ কমার লক্ষণ নেই ফুরফুরা শরিফের
Image

তৃণমূলের ওপর ক্ষোভ কমার লক্ষণ নেই ফুরফুরা শরিফের

হুগলি, ৭ মার্চ (হি.স.) : ফুরফুরা শরিফের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তৎপর তৃণমূল। সেভাবে আগ্রহী নয় ফুরফুরা শরিফ। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে দীর্ঘদিন ধরে গ্রেফতার করে রাখার পর অবশেষে জামিন মিলেছে। কিন্তু এতদিন তাঁকে আটকে রাখায় বেজায় বিরক্ত ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী।

নওশাদ সিদ্দিকী যখন গ্রেফতার হয়েছিলেন, তখন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষরা কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন নওশাদকে। আইএসএফ বিজেপির হয়ে ভোট কাটুয়ার কাজ করছে বলেও কটাক্ষ করেছিল তৃণমূল। এমনকী আইএসএফকে বিজেপির বি টিম বলে খোঁচাও দেওয়া হয়েছিল।

যদিও পরবর্তী সময়ে নওশাদের জামিনের পর তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছিলেন, নওশাদের মুক্তিতে তিনি খুশি। সম্প্রতি নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন তিনি। যদিও আইএসএফ বিধায়কের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়নি।

এদিকে সোমবার থেকে ফুরফুরা শরিফে শুরু হয়েছে তিনদিনের ধর্মীয় অনুষ্ঠান, যা চলবে বুধবার পর্যন্ত। সেই ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন নওশাদের সঙ্গে শাসক দলের বেশ কয়েকজন নেতা দেখা করতে আসতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে।

সেই প্রসঙ্গে প্রশ্নের উত্তরে আব্বাস সিদ্দিকী বলেন, ‘নওশাদ সিদ্দিকীর সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে, এতে লক্ষ লক্ষ মানুষ ক্ষিপ্ত। কেউ এলে তাঁদের সঙ্গে কোনও মানুষ দুর্ব্যবহার করলে বাংলার মাটিতে ফুরফুরা শরিফের দুর্নাম ছড়িয়ে যাবে। লাখো ভিড়ের মাঝে কেউ যদি ক্ষোভ সামলাতে না পারে বা তাঁদেরই সাজানো লোক বিশৃঙ্খলা সৃষ্টি করে ফুরফুরা শরিফের বদনাম করতে চেষ্টা করবে।’

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top