নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ বিজেপি বামুটিয়া মণ্ডলের ৮ নং বুথে করা হয় বিজয় মিছিল৷ খলাবাড়ি থেকে শুরু এই মিছিল৷৩ নং বামুটিয়া মণ্ডলের ৮ নং বুথে সোমবার করা হয় বিজয় মিছিল৷ মিছিলটি দুপুরে ৮ নং বুথের খলা বাড়ি এলাকা থেকে শুরু হয়ে , রথ খলা, নোয়াগাও সহ বুথের বিভিন্ন এলাকা পরিক্রমা করে৷এই বিজয় মিছিল নিয়ে বলতে গিয়ে বামুটিয়া মণ্ডলের ৮ নং বুথের সাধারণ সম্পাদক বলেন বিজেপি ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে৷ তাই এই বিজয় মিছিল এবং সরকার গঠিত হওয়ার পর পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল করাই মূল লক্ষ্য৷
2023-03-06

