News Flash

Image

বসন্তোৎসব পালিত হাইলাকান্দির লালায়

লালা (অসম), ৫ মার্চ (হি.স.) : বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা, নাচে-গান সহ বর্ণময় রঙে রাঙিয়ে রবিবার হাইলাকান্দি জেলার লালায় উৎসব মুখর পরিবেশে পালিত হয় বসন্তোৎসব। একান্ত আপন সাংস্কৃতিক সংস্থা এবং প্রচেষ্টা ড্যান্স অ্যাকাডেমির যৌথ ব্যবস্থাপনায় এদিন লালায় বসন্তোৎসবের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আজ সকালে একান্ত আপন সংস্থার কার্যালয়ে প্রদীপ প্রজ্বলন করে উৎসবের সূচনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী নচিকেতা নাথ। আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে বসন্তোৎসব উদযাপনের উদ্দেশ্য ব্যাখ্যা করে স্বাগত বক্তব্য পেশ করেন প্রচেষ্টা ড্যান্স অ্যাকাডেমির সঞ্চালিকা পুস্মিতা নাথ চৌধুরী। এর পর লালা শহরের এসপি রোডের একান্ত আপন সাংস্কৃতিক সংস্থার কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা বের হয়ে লালা চৌরঙ্গী, বাসস্ট্যান্ড ইত্যাদি এলাকা পরিভ্রমণ করে।

এদিন শহরের বিভিন্ন জায়গায় মুক্তমঞ্চে দুই সংস্থার শিল্পী, অভিভাবকরা নানা স্বাদের অনুষ্ঠান পরিবেশন করেন। নাচে-গান, আবৃত্তিতে জমজমাট অনুষ্ঠানে শিশুশিল্পীদের সমবেত নৃত্য, সংগীত, আবির খেলা দর্শক-শ্রোতাদের উচ্চপ্রশংসা কুড়িয়েছে। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন প্রচেষ্টা ড্যান্স অ্যাকাডেমির সঞ্চালিকা পুস্মিতা নাথ চৌধুরী, নেহা নাথ, নচিকেতা নাথ প্রমুখ।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top