News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি সরকার জনকল্যাণে প্রচুর কাজ করেছে, তবুও ঘাটতি খুঁজে বের করে পূরণ করা হবে : রামপ্রসাদ পাল
Image

বিজেপি সরকার জনকল্যাণে প্রচুর কাজ করেছে, তবুও ঘাটতি খুঁজে বের করে পূরণ করা হবে : রামপ্রসাদ পাল

আগরতলা, ৪ মার্চ (হি. স.) : ত্রিপুরায় জনকল্যাণে বিজেপি সরকার অনেক কাজ করেছে। তবুও, হয়তো কিছু মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। ফলে, ঘাটতি কোথায় হয়েছে খুঁজে বের করা হবে। বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে এই প্রতিক্রিয়া দিলেন মন্ত্রী রামপ্রসাদ পাল। তাঁর কথায়, রাজনীতি অনেকটাই জোয়ার-ভাটার মতোই। তাতে, উত্থান-পতন থাকবেই। সাথে তিনি নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে নাম না করে বামেদের বিঁধেছেন। তাঁর বক্তব্য, ২০১৮ সালের পূর্বে ত্রিপুরায় নির্বাচনোত্তর সন্ত্রাসের সংস্কৃতি তৈরি করে রেখে গেছে তত্কালীন সরকার। এখন সেই সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা চলছে। 

এদিন তিনি বলেন, অতীতে নির্বাচন আসলেই সন্ত্রাসকে হাতিয়ার করা হয়েছে। তাঁদের তৈরি করা সংস্কৃতি মুছে ফেলার কাজ চলছে। তাতে, বিজেপি সরকার ৯০ শতাংশ সফল হয়েছে। কিছুটা বাকি রয়েছে। আগামী পাঁচ বছরে পুরোটাই মুছে ফেলা সম্ভব হবে, দৃঢ়তার সাথে বলেন তিনি। তাঁর দাবি, একসাথে দীর্ঘ সময়ের সংস্কৃতি মুছে ফেলা সম্ভব নয়। 

এদিন তিনি বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর কথায়, রাজনীতি অনেকটাই জোয়ার-ভাটার মতোই। তাতে, উত্থান এবং পতন উভয় থাকবে। তাঁর দাবি, সরকারের কাজের ভিত্তিতে মানুষ ভোট দেন। চাওয়া-পাওয়া মিলিয়েই মানুষ ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। ফলে, ভোটের হার বেড়ে যায়, আবার কখনো তা কমে যাওয়াও অস্বাভাবিক কিছুই নয়। তিনি জোর গলায় বলেন, গত পাঁচ বছরে বিজেপি সরকার মানুষের কল্যাণে প্রচুর কাজ করেছে। তবুও হয়তো কিছু মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি। টঅঈ, আগামী পাঁচ বছর ঘাটতি কোথায় হয়েছে খুঁজে বের করে তা পূরণ করা হবে।

Releated Posts

সুপ্রিম কোর্টের রায়ে ত্রিপুরার ১০ হাজারের বেশি শিক্ষকের চাকরিতে অনিশ্চয়তা, টেট পাশ বাধ্যতামূলক

আগরতলা, ৯ জুন : শিক্ষক নিয়োগে টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) বাধ্যতামূলক হওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের জেরে…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

জনকল্যাণে কাজ করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন: স্বচ্ছতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাওয়াই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। সাহায্য প্রত্যাশী…

ByByReshmi Debnath Jun 8, 2026

১৭ কোটি টাকার অর্গানিক কৃষি পণ্য রপ্তানি করেছে রাজ্যের কৃষি দপ্তর: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৮ জুন: রাজ্যের অর্গানিক কৃষিপণ্যের চাহিদা দিন দিন দেশে-বিদেশে বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে উৎপাদন বাড়ানোর জন্য কৃষি দপ্তরও…

ByByReshmi Debnath Jun 8, 2026

আগামীকাল শ্রীমন্তপুর স্থলবন্দরে বিএসএফ আবাসনের উদ্বোধন, এলপিএমএস চালু করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগরতলা, ৮ জুন: দেশের সীমান্ত ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী…

ByByReshmi Debnath Jun 8, 2026
Scroll to Top