News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরা জয়ের মধ্যেও বড়সড় ঝটকা বিজেপি শিবিরে, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা পরাজিত
Image

ত্রিপুরা জয়ের মধ্যেও বড়সড় ঝটকা বিজেপি শিবিরে, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা পরাজিত

আগরতলা, ২ মার্চ (হি. স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের মধ্যেও বড়সড় ঝটকা খেয়েছে বিজেপি। বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা পরাজিত হয়েছেন। বিজেপির সরকার গঠন নিশ্চিত হলেও ওই দুই প্রার্থীর পরাজয় বিজেপি-কে ভীষণ চিন্তায় ফেলেছে। দলীয় কোন্দল এই বিপর্যয়ের অন্যতম কারণ, এমনটাই দাবি রাজনৈতিক পর্যবেক্ষক মহলের। 

৬০ আসনের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপি একাই ৩২ আসনে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছে। ইতিমধ্যে ৩০টি আসনে বিজেপি প্রার্থীদের জয় ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু বনমালিপুর কেন্দ্রে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং চড়িলাম কেন্দ্রে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা পরাজিত হয়েছেন। 

বনমালিপুর কেন্দ্রে বামফ্রন্ট-কংগ্রেস জোটের প্রার্থী গোপাল চন্দ্র রায় ১৩৬৯ ভোটের ব্যবধানে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে পরাজিত করেছে। তেমনি, চড়িলাম কেন্দ্রে তিপরা মথা প্রার্থী সুবোধ দেববর্মা ৮৫৮ ভোটের ব্যবধানে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা-কে পরাজিত করেছেন। বিজেপির হেভিওয়েট দুই প্রার্থীর পরাজয় গভীরভাবে মন্থনের তাগিদ অনুভব করিয়েছে। 

Releated Posts

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top