করিমগঞ্জের মানিককোণায় বন্যার জলে ডুবে মৃতের পরিবারকে চেক তুলে দিলেন বিধায়ক কমলাক্ষ

করিমগঞ্জ (অসম), ১ মার্চ (হি.স.) : বন্যার জলে ডুবে মৃত যুবকের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকার প্রদত্ত দুই লক্ষ টাকার চেক তুলে দিলেন করিমগঞ্জ জেলার অন্তর্গত উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

আজ বুধবার উত্তর করিমগঞ্জের মানিককোণা গ্রামে গিয়ে আট মাস আগে গ্রামে বন্যার জলে ডুবে নিহত যুবকের বাবা ফখরুল ইসলামের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

উল্লেখ্য গত বছরের ১১ জুন করিমগঞ্জ সদর থানার অন্তর্গত দক্ষিণ মানিককোণায় নৌকা ডুবিতে প্রাণ হারায় ফখরুল ইসলামের ছেলে মারুফ হুসেন (১৮)। ঘটনার পর স্থানীয়দের পক্ষ থেকে মৃতের পরিবারকে সরকারিভাবে এককালীন সাহায্যের দাবি তোলা হয়। আজ রাজ্য সরকারের নির্ধারিত নির্দিষ্ট তহবিল থেকে বন্যায় নিহতের নিকটাত্মীয়ের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন বিধায়ক।