News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসি নির্বাচনের আগে তিপরা মথার নাটকীয় কর্মসূচি, কর্মীরাই জানেন না কেন হাঁটছেন
Image

এডিসি নির্বাচনের আগে তিপরা মথার নাটকীয় কর্মসূচি, কর্মীরাই জানেন না কেন হাঁটছেন

আগরতলা, ১৪ ফেব্রুয়ারী : ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতিতে তৎপরতা বেড়েছে। এর মধ্যেই শাসক শরিক তিপ্রা মথা দলের এক নাটকীয় কর্মসূচি ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

শনিবার তেলিয়ামুড়া-র জাতীয় সড়কে অল্পসংখ্যক কর্মী-সমর্থককে নিয়ে মিছিল করেন তিপ্রা মথা নেতা কমল কলই ও মহেন্দ্র দেববর্মা। রোমান লিপিতে প্রশ্নপত্র প্রণয়ের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিটি মূলত টিআইএসএফ এবং টিএসএফ-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

তবে কর্মসূচি চলাকালীনই দেখা যায়, মিছিলে অংশ নেওয়া বহু কর্মী-সমর্থক স্পষ্টভাবে জানতেন না কেন তাঁরা রাস্তায় নেমেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অনেকেই দলের ডাকে সাড়া দিয়ে অংশ নিলেও দাবির বিষয়বস্তু সম্পর্কে অবগত ছিলেন না।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ.ডি.সি নির্বাচনের আগে জনসমর্থন আদায়ের লক্ষ্যেই তিপ্রা মথা এই ধরনের নাটকীয় কর্মসূচির পথে হাঁটছে। বাস্তব সমস্যার সমাধানের বদলে আলোচনায় থাকার কৌশল হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তাঁদের অভিমত।

স্থানীয় বাসিন্দাদের একাংশ এই কর্মসূচিকে ‘অযথা নাটক’ বলে অভিহিত করেছেন। তাঁদের বক্তব্য, সাধারণ মানুষের প্রকৃত সমস্যার সমাধান না করে এ ধরনের কর্মসূচি বিভ্রান্তি বাড়াচ্ছে।

সব মিলিয়ে, নির্বাচনের আগে তিপ্রা মথার এই কর্মসূচি রাজনৈতিক মহলে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। কর্মীরাই যদি না জানেন কেন তাঁরা হাঁটছেন, তবে এই কর্মসূচির আসল উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠছে।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top