News Flash

  • Home
  • বিদেশ
  • নির্বাচনী জয়ে শুভেচ্ছার জন্য মোদিকে ধন্যবাদ বিএনপির, ভারতের সঙ্গে ‘গঠনমূলক’ সম্পর্কের বার্তা
Image

নির্বাচনী জয়ে শুভেচ্ছার জন্য মোদিকে ধন্যবাদ বিএনপির, ভারতের সঙ্গে ‘গঠনমূলক’ সম্পর্কের বার্তা

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি(আইএএনএস) : জাতীয় নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর শুভেচ্ছা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে ধন্যবাদ জানাল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি(বিএনপি)। একই সঙ্গে ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও “গঠনমূলক” পথে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে দলটি।

এক্স-এ পোস্ট করে বিএনপি জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ। বিএনপির নির্ণায়ক জয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বকে স্বীকৃতি জানানোর জন্য আমরা কৃতজ্ঞ। এই ফলাফল বাংলাদেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। দলটি আরও জানায়, বাংলাদেশ গণতান্ত্রিক মূল্যবোধ, অন্তর্ভুক্তিমূলক নীতি এবং প্রগতিশীল উন্নয়নের প্রতিশ্রুতি রক্ষা করবে।

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করে বিএনপি জানায়, পারস্পরিক সম্মান, একে অপরের উদ্বেগের প্রতি সংবেদনশীলতা এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভারতের সঙ্গে গঠনমূলকভাবে এগিয়ে যেতে আমরা আগ্রহী।

শুক্রবার প্রধানমন্ত্রী মোদি টেলিফোনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনী জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানান। পাশাপাশি বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে তাঁর উদ্যোগে ভারতের সমর্থনের কথাও জানান।

ফোনালাপের পর এক্স-এ পোস্ট করে মোদি লেখেন, জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলে আনন্দিত। বাংলাদেশ নির্বাচনে উল্লেখযোগ্য জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানাই। বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে তাঁর প্রচেষ্টায় আমার শুভেচ্ছা ও সমর্থন রইল। গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই প্রতিবেশী দেশ হিসেবে আমাদের দুই দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

বিএনপি নেতৃত্বাধীন জোট ২১০টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বলে দাবি করেছে, ফলে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হয়েছে।

উল্লেখ্য, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর গত ডিসেম্বর থেকে দলের নেতৃত্ব গ্রহণ করেন তারেক রহমান। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র। শীঘ্রই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

Releated Posts

রামাল্লায় ভারত-ফিলিস্তিন উন্নয়ন অংশীদারিত্ব সম্প্রসারণ, স্বাস্থ্য-শিক্ষায় নতুন উদ্যোগ নিয়ে আলোচনা

রামাল্লা, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও ফিলিস্তিনের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত…

ByByNews Desk Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top