News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় বিস্তর পরিমাণে বেআইনী কাঠ বাজেয়াপ্ত
Image

তেলিয়ামুড়ায় বিস্তর পরিমাণে বেআইনী কাঠ বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারী৷৷ দুদিনে অভিযান চালিয়ে চেরাই কাঠ সহ গাড়ি আটক করতে সক্ষম হয় তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা৷ আটক কাঠ ও গাড়ির বাজার মূল্য দেড় লক্ষাধীক টাকা৷ সোমবার গভীর রাতে তেলিয়ামুড়া বনদপ্তরের অধিন কাকড়াছড়া এলাকার গভীর জংগলে তল্লাসি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চেরাই কাঠ উদ্ধার করতে সক্ষম হয়  তেলিয়ামুড়া বন  দপ্তরের কর্মীরা৷ পরে উদ্ধারকৃত অবৈধ চেরাই কাঠ গুলোকে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে বন দপ্তরের কর্মীরা৷ জানা গেছে উদ্ধারকৃত চেরাই কাঠের পরিমান ৬০ ফুটের মতো৷ যার আনুমানিক বাজার মূল্য ৫০ থেকে ৬০ হাজার টাকা৷ যদিও কাউকে আটক করতে পারেনি তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা৷ অপরদিকে, মঙ্গলবার ভোরে তেলিয়ামুড়া বনদপ্তরের অধিন  মুঙ্গিয়াকামির ১৮মুড়া এলাকায় গোপন খবরের ভিওিতে অবৈধ চেরাই কাঠ বোঝাই নম্বর বিহীন একটি মারুতি ভ্যান গাড়ি সহ গাড়ির চালককে আটক করে তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা৷ পরে আটককৃত অবৈধ চেরাই কাঠ সহ নম্বর বিহীন মারুতি ভ্যান গাড়িটিকে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা৷  আটক চালকের নাম সুরেশ দেববর্মা৷ জানা গেছে,  গাড়িটিতে ১৬ থেকে ১৭ ফুট অবৈধ চেরাই কাঠ ছিল৷  আরটকৃত গাড়িটি সহ অবৈধ চেরাই কাঠের  আনুমানিক বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top