News Flash

  • Home
  • দেশ
  • গুলিবিদ্ধ যুবকের মৃত্যুর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ ইসলামপুরে
Image

গুলিবিদ্ধ যুবকের মৃত্যুর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ ইসলামপুরে

ইসলামপুর, ৩০ জানুয়রি (হি. স.) : ইসলামপুর থানার গুঞ্জরিয়া বাজার সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন মহম্মদ শাকির (২২) নামে এক যুবক। ওই গুলিবিদ্ধ যুবকের মৃত্যুর ঘটনায় সোমবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা।

গত বুধবার রাতে ইসলামপুর থানার গুঞ্জরিয়া বাজার সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন মহম্মদ শাকির । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। এরপর ওই যুবককে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। শুক্রবার ফের তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে এনে ভর্তি করেছিলেন পরিজনরা। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার সেখানে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার জেরে এদিন গুঞ্জরিয়া বাজার এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। পরে ইসলামপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top