News Flash

  • Home
  • খেলা
  • মডার্নকে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়নের লক্ষ্যে এন.এস.আর.সি.সি
Image

মডার্নকে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়নের লক্ষ্যে এন.এস.আর.সি.সি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি।। টানা ৫ ম্যাচে জয়ী হয়েছে এনএসআরসিসি। সুপার ফোরে খেলা নিশ্চিত করে এখন সময় গুনছে গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পাওয়ার। আগামী ১ ফেব্রুয়ারি তরুণ সংঘের সঙ্গে তাদের লিগ ম্যাচ রয়েছে। আজ, সোমবার এনএসআরসিসি ৩ উইকেটের ব্যবধানে গুরুত্বপূর্ণ ম্যাচে মডার্ন প্লে সেন্টারকে পরাজিত করেছে। খেলা ছিল নীপকো গ্রাউন্ডে। সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে সীমিত ৪৫ ওভারে আট উইকেট হারিয়ে মডার্ন প্লে সেন্টার ১৫১ রান সংগ্রহ করে। দলের পক্ষে দীপ জয় গুরু বিশ্বাসের ৪২ রান এবং দ্বীপ দে-র ৪০ রান উল্লেখযোগ্য। এন এস আর সিসির মিমন দাস ১০ রানে তিনটি উইকেট দখল করে। পাল্টা ব্যাট করতে নেমে এনএসসারসিসি ৩৯ ওভার ৫ বল খেলে সাত উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। দলের পক্ষে মিমন দাস অপরাজিত থেকে ৪৯ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়‌। স্বাভাবিক কারণে মিমন-ই পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। মডার্ন প্লে সেন্টারের রাজ পাল ২৯ রানে তিনটি এবং সূর্য দাস দুটি উইকেট পেয়েছিল।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top