News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • প্রার্থী হতে না পেরে প্রথমে বিজেপি বিধায়ক থেকে পদত্যাগ, পরে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন ডা: অতুল দেববর্মা
Image

প্রার্থী হতে না পেরে প্রথমে বিজেপি বিধায়ক থেকে পদত্যাগ, পরে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন ডা: অতুল দেববর্মা

আগরতলা, ৩০ জানুয়ারি (হি.স): ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বিজেপি কৃষ্ণপুর কেন্দ্রের বিধায়ক ডা: অতুল দেববর্মাকে প্রার্থী করেনি। রাগে এবং অভিমানে প্রথমে বিধানসভার অধ্যক্ষের কাছে পদত্যাগ পাঠিয়েছেন। আজ তিনি কৃষ্ণপুর কেন্দ্রেই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। তাঁর দাবি, বার বার প্রত্যাখানের পর বিজেপি-র মানসিক চাপে নতি স্বীকার করেই ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। কিন্তু এবার দল প্রার্থী করেনি, তাই নির্দল হয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, কৃষ্ণপুরের বিধায়ক ডা: অতুল দেববর্মা-কে বিজেপি এবার প্রার্থী করেনি। তাঁর স্থানে নতুন প্রার্থী দাঁড় করিয়েছে। তাই, গতকাল বিধানসভার অধ্যক্ষের কাছে তিনি বিধায়ক পদে পদত্যাগ দিয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে পদত্যাগের জন্য কোন কারণ উল্লেখ করেননি তিনি। তবে, আজ কৃষ্ণপুর কেন্দ্রেই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ডা: অতুল দেববর্মা।

তিনি সামাজিক মাধ্যমে লেখেন, সবে মাত্র সপ্তম বেতন কমিশনের সুবিধা পেয়েছিলাম। দ্বিগুণ বৃদ্ধি হয়ে একমাসের বেতন পেয়েছিলাম। আরও ১৫ বছর সেই সুবর্ণ সুযোগ পাওয়ার যোগ্য ছিলাম। কিন্তু, কিছু পাওয়ার জন্য নয়, সবকিছু ছেড়ে এসেছিলাম। অথচ, আমাকে নদীর মাঝপথে ফেলার পূর্বে দোষটা কি বলে দেওয়া উচিত ছিল, আবেগের মিশিয়ে লেখেছেন তিনি।আজ কৃষ্ণপুর কেন্দ্রে মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন, ত্রিপুরায় কখনো আসতে চাইনি। একাধিকবার আসার জন্য অনুরোধ করা হয়েছে, প্রত্যেকবার প্রত্যাখান করেছি। শেষে একপ্রকার মানসিক চাপ সৃষ্টি করেছিল, তাই বাধ্য হয়ে ২০১৮ সালে সবকিছু ছেড়ে ত্রিপুরায় এসেছিলাম। কিন্তু, এভাবে আমার সাথে আচরণ করা হবে, তা ভাবিনি কখনো। তিনি বলেন, আজ কৃষ্ণপুর কেন্দ্র থেকেই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছে। লড়াই হোক দেখতে চাইছি।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top