News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গেরুয়া বন্ধু আইপিএফটি-কে কাছে টানতে ব্যর্থ হয়ে ২০ আসনে আংশিক প্রার্থী ঘোষণা তিপরা মথার, ৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল আইপিএফটিও
Image

গেরুয়া বন্ধু আইপিএফটি-কে কাছে টানতে ব্যর্থ হয়ে ২০ আসনে আংশিক প্রার্থী ঘোষণা তিপরা মথার, ৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল আইপিএফটিও

আগরতলা, ২৯ জানুয়ারি(হি. স.) : গেরুয়া বন্ধু আইপিএফটি-কে কাছে টানতে ব্যর্থ হয়ে তিপরা মথা একাই ভোট যুদ্ধে নামবে মনস্থ করেছে। শনিবার গভীর রাতে ২০টি আসনে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা দিয়েছে প্রদ্যোত কিশোরের দল। অন্যদিকে, বিজেপি জোট শরিক আইপিএফটিও শনিবার গভীর রাতে ৫টি আসনে প্রার্থী ঘোষণা দিয়েছে। ফলে, এবারের নির্বাচন ভীষণ রোমাঞ্চকর হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে তাত্পর্যপূর্ণ বিষয় হল, এবারের বিধানসভা নির্বাচনে তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ এবং তাঁর বোন প্রজ্ঞা দেববর্মণও প্রতিদ্বন্দ্বিতা করবেন, সূত্রের খবরে এমনটাই জানা গিয়েছে। এক্ষেত্রে ভোট বৈতরণী পার হতে গিয়ে কোন কোন রাজনৈতিক দল মারাত্মকভাবে হোঁচট খাবে, এই মুহুর্তে অনুমান করা যাচ্ছে না। তবে, আইপিএফটি-কে শিক্ষা দেওয়ার জন্য প্রদ্যোত সমস্ত শক্তি লাগাবে, এমনটাই দাবি সূত্রের।

তিপরা মথার সভাপতি বিজয় কুমার রাঙ্খল এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, সিমনা কেন্দ্রে বৃষকেতু দেববর্মা, চড়িলাম কেন্দ্রে সুবোধ দেববর্মা, বক্সনগর কেন্দ্রে আবু খায়ের মিয়া, আশারামবাড়ি কেন্দ্রে অনিমেষ দেববর্মা, কল্যানপুর-প্রমোদনগর কেন্দ্রে মণিহার দেববর্মা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তেমনি, কৃষ্ণপুর কেন্দ্রে মহেন্দ্র দেববর্মা, বাগমা কেন্দ্রে পূর্ণ চন্দ্র জমাতিয়া, শান্তিরবাজার কেন্দ্রে হরেন্দ্র রিয়াং, ঋষ্যমুখ কেন্দ্রে অরূপ দেব এবং জোলাইবাড়ি কেন্দ্রে গৌরব মগ তিপরা মথার প্রার্থী হয়েছেন। এছাড়া, অমরপুর কেন্দ্রে অসিরাম রিয়াং, করবুক কেন্দ্রে সঞ্জয় মানিক ত্রিপুরা, সুরমা কেন্দ্রে শ্যামল সরকার, আমবাসা কেন্দ্রে চিত্ত রঞ্জন দেববর্মা, করমছড়া কেন্দ্রে পল ডাংসু তিপরা মথার প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।

পাশাপাশি ছাওমনু কেন্দ্রে হংস কুমার ত্রিপুরা, ফটিকরায় কেন্দ্রে বিলাস মালাকার, চন্ডিপুর কেন্দ্রে ডেভিড মুন্ডা, পানিসাগর কেন্দ্রে জয় চুং হালাম এবং পেচারথল কেন্দ্রে হলিউড চাকমা তিপরা মথার প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে, আইপিএফটি পাঁচটি আসনে প্রার্থী দিয়েছে। টাকারজলা কেন্দ্রে বিধান দেববর্মা, রামচন্দ্রঘাট কেন্দ্রে প্রশান্ত দেববর্মা, আশারামবাড়ি কেন্দ্রে এন সি দেববর্মার কন্যা জয়ন্তী দেববর্মা, জোলাইবাড়ি কেন্দ্রে শুক্লা চরণ নোয়াতিয়া এবং কাঞ্চনপুর কেন্দ্রে প্রেম কুমার রিয়াং আইপিএফটি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ওই পাঁচজনের মধ্যে তিনজন নতুন মুখ রয়েছেন। 

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top