News Flash

  • Home
  • খেলা
  • মানবের শতকে দুর্দান্ত জয় দিয়ে লীগ অভিযান শেষ কাঞ্চনপুরের
Image

মানবের শতকে দুর্দান্ত জয় দিয়ে লীগ অভিযান শেষ কাঞ্চনপুরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি।। জয় দিয়ে লীগ অভিযান শেষ করেছে কাঞ্চনপুর। অন্তিম পর্যায়ে টানা জয় পেলেও প্রথম দিকে তিনটি ম্যাচে পরাজয় স্বীকার করে কাঞ্চনপুর অনেকটা পিছিয়ে পড়েছে। আজ, রবিবার গন্ডাছড়াকে ৭৮ রানের ব্যবধানে পরাজিত করেছে। খেলা ছিল শান্তির বাজারের বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে। সকালে ম্যাচ শুরুতে টস দিতে কাঞ্চনপুর ব্যাট হাতে চ্যালেঞ্জিং স্কোর ২৩৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে মানব বড়ুয়ার দুর্দান্ত ১০৮ রান যথেষ্ট উল্লেখযোগ্য। মানব ১২৪ বল খেলে ১৪ টি বাউন্ডারিও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০৮ রান সংগ্রহ করার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। গন্ডাছড়ার প্রলয় দাস ২৪ রানে চারটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে গন্ডাছড়া ৩৭ ওভার ৩ বল খেলে ১৫৬ রান সংগ্রহ করে সবকটি উইকেট হারিয়ে ফেলে। কাঞ্চনপুরের সানন্দ নাথ ও মানব বড়ুয়ার বিধ্বংসী বোলিংয়ে গন্ডাছড়া বেশিদূর এগোতে পারেনি । সানন্দ ও মানব চারটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top