News Flash

  • Home
  • খেলা
  • উৎসাহ উদ্দীপনায় স্কুল-প্রাক্তনীদের ক্রিকেট ও ক্রীড়ার আসর সম্পন্ন
Image

উৎসাহ উদ্দীপনায় স্কুল-প্রাক্তনীদের ক্রিকেট ও ক্রীড়ার আসর সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভারতীয় বিদ্যাভবনের মাঠে হয় ৯টি স্কুলের প্রাক্তনীদের দুদিন ব্যাপী খেলা। এতে ক্রিকেট, কাবাডি, টাগ অব ওয়ার সহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ, রবিবার সমাপ্তি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ছিল বেশ উপভোগ্যকর। উল্লেখ্য, দুদিন ব্যাপী এই বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সামগ্রিক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আয়োজক তথা ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির এলামনি এসোসিয়েশন। ইভেন্ট ভিত্তিক সাফল্যের হিসেবে মহিলা বিভাগে রিলে দৌড়, কাবাভি প্রতিযোগিতা, ট্যাগ অফ ওয়ার পুরুষ ও মহিলা উভয় বিভাগে, মহিলা বিভাগের ক্রিকেটে ভবনস ত্রিপুরা চ্যাম্পিয়ন এবং সেন্ট পলস্ রানার্স আপ পুরস্কার পেয়েছে। পুরুষ বিভাগে রিলে দৌড়ে সেন্ট পলস  অ্যালামনি চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার্স আপ প্রাচ্য ভারতী এলামনি এবং সেকেন্ড রানার্স আপ রামকৃষ্ণ মিশন। পুরুষ বিভাগের ক্রিকেটে চ্যাম্পিয়ন উমাকান্ত একাডেমি এলামনি এবং রানার্স রামকৃষ্ণ মিশন বিদ্যালয় এলামনি। অনুষ্ঠানে  উপস্থিত রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী সহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top