News Flash

Image

চা বাগানের শ্রমিককে প্রার্থী করল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷  চা বাগান শ্রমিকদের কথা যাতে রাজ্য বিধানসভায় উত্থাপিত করা যায় তার জন্য একজন চা শ্রমিককে প্রার্থী করেছে বিজেপি৷ এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সভাপতি, প্রদেশ সভাপতি, মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সাংবাদিক সম্মেলন করেন প্রভারী সন্তোষ সাহা৷
চা বাগাণ শ্রমিকদের জন্য একটা ঐতিহাসিক দিন৷ আদীবাসী সমাজের চা শ্রমিকেরা দীর্ঘ দিন রাজ্যে কর্মরত৷ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই শ্রমিকেরা এসে রাজ্যে চা শ্রমিক হিসাবে বসবাস শুরু করেন৷ সেই সমাজ থেকে একজন চা শ্রমিককে বিজেপি দল ২০২৩ সালের নির্বাচনে প্রার্থী করেছে৷ এই শ্রমিকদের বিজেপি কেবল রাজনৈতিক স্বীকৃতি দেয়নি, ধাপে ধাপে তাঁদের আর্থিক ভাবে সমৃদ্ধ করার চেষ্টা হচ্ছে৷ দৈনিক মজুরি বৃদ্ধি করা হয়েছে৷  এই সমাজের কথা যাতে রাজ্য বিধানসভায় উত্থাপিত করা যায় তার জন্য একজন চা শ্রমিককে প্রার্থী করেছে৷ রবিবার বিজেপি-র নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান বিজেপি-র টি সেলের প্রভারী সন্তোষ সাহা৷ তিনি আরো জানান ৫৪ কদমতলা — কুর্তি- বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে চা শ্রমিক দিলীপ তাঁতিকে৷ এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সভাপতি, প্রদেশ সভাপতি, মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান প্রভারী সন্তোষ সাহা৷ এই সিদ্ধান্ত রাজ্যের ইতিহাসে প্রথম বলেও জানান তিনি৷ ছিলেন প্রার্থী দিলিপ তাঁতি, বিজেপি-র প্রবক্তা অস্মিতা বনিক সহ অন্যান্যরা৷  

Releated Posts

খোয়াইয়ে জঙ্গলের ছড়া থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই থানার অন্তর্গত লাটাবাড়ি রাধানগর আখড়াপাড়া এলাকায় জঙ্গলের একটি ছড়া থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Jul 26, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্যে আন্দোলনের প্রেক্ষিতে আগরতলায় মোমবাতি প্রজ্বলন, প্রয়াত পরীক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: জাতীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে বিতর্ক এবং ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রবিবার আগরতলার সার্কিট…

ByByReshmi Debnath Jul 26, 2026

গ্রাম প্রধানের বিরুদ্ধে ক্ষোভ, পরিবর্তনের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে আবেদন আড়ালিয়া গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: চড়িলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top