News Flash

  • Home
  • খেলা
  • এলটিভি-কে হারিয়ে শেষচারের আশা জিইয়ে রাখলো অমরপুর
Image

এলটিভি-কে হারিয়ে শেষচারের আশা জিইয়ে রাখলো অমরপুর

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ২৯ জানুয়ারি।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে অমরপুর। হারিয়েছে এলটিভি বা লংতরাইভ্যালি-কে ১০৪ রানের ব্যবধানে। এই জয়ের সুবাদে অমরপুর মহকুমা দল রাজ্য সিনিয়র ক্রিকেটে প্লেট গ্রুপ, বি-বিভাগ থেকে সেমিফাইনালে খেলার প্রত্যাশা জিইয়ে রেখেছে। লীগ তাদের আরও একটি ম্যাচ রয়েছে। তবে আজ গুরুত্বপূর্ণ খেলায় ১০৪ রানের ব্যবধানে লংতরাই ভ্যালিকে হারানোর মধ্য দিয়ে অমরপুর মহকুমা দল ৫ দলীয় গ্রুপ তালিকায় চতুর্থ শীর্ষে উঠে এসেছে। অমরপুর তৃতীয় ম্যাচে আজ প্রথম জয়ের স্বাদ পেয়েছে। খেলা ছিল মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে। সকাল পৌনে ৯টায় ম্যাচ শুরুতে টস জিতে অমরপুর প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে টোটন সরকারের ৬৪ রান, প্রীতম বর্মনের ৩৮ রান এবং ইমন হোসেনের ৩৩ রান  উল্লেখযোগ্য। লংতরাইভ্যালির কৃতি কৃষাণ চাকমা ১৯ রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে লংতড়াই ভ্যালি ৩০ ওভার তিন বল খেলে ১০০ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে সঞ্জয় মালাকার সর্বাধিক কুড়ি রান পায়। অমরপুরের দেবোত্তম ঘোষ ২১ রানে ৪টি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। গোপাল দাসগুপ্তও পেয়েছে চারটি উইকেট ২৯ রানের বিনিময়ে। এছাড়া, রিতেশ দাস ও সৌরভ সূত্রধর পেয়েছে একটি করে উইকেট।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top