News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশে ভেঙে পড়ল বায়ুসেনার দুই বিমান, উদ্বেগ প্রকাশ প্রতিরক্ষা মন্ত্রীর
Image

মধ্যপ্রদেশে ভেঙে পড়ল বায়ুসেনার দুই বিমান, উদ্বেগ প্রকাশ প্রতিরক্ষা মন্ত্রীর

মোরেনা, ২৮ জানুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশের মোরেনাতে দুর্ঘটনার কবলে পড়ল দুই যুদ্ধবিমান, সুখোই ৩০ এবং মিরাজ ২০০০। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ভারতীয় বায়ুসেনার দু”টি বিমান ভেঙে পড়ার বিষয়ে বায়ুসেনা প্রধান অবহিত করেন। আইএএফ পাইলটদের সুস্থতার বিষয়ে খোঁজখবর নিয়েছেন রাজনাথ সিং এবং সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখছেন তিনি। দু”টি বিমান মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমান ঘাঁটি থেকে উড়েছিল, যেখানে একটি মহড়া চলছিল।

মাঝ আকাশে সংঘর্ষ হয়েছে কি না তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে বায়ুসেনা। দুর্ঘটনার সময় সুখোই-৩০ বিমানে দু”জন পাইলট ছিলেন এবং মিরাজ ২০০০-এ একজন পাইলট ছিলেন। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে ২ জন পাইলট নিরাপদে আছেন। এই বিমান দুর্ঘটনার বিষয়ে টুইট করে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

Releated Posts

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top