News Flash

  • Home
  • দেশ
  • ‘বাংলার রাজনীতি স্পর্শকাতর’, রাজ্যপালকে মনে করালেন দিলীপ ঘোষ
Image

‘বাংলার রাজনীতি স্পর্শকাতর’, রাজ্যপালকে মনে করালেন দিলীপ ঘোষ

মালদা, ২৮ জানুয়ারি (হি. স.) : হাতেখড়ি অনুষ্ঠান করে বাড়াবাড়ি করেছেন রাজ্যপাল, আগেই এমনটা বলতে শোনা গিয়েছিল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। এবার ফের পশ্চিমবঙ্গের রাজনীতির কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে মনে করিয়ে দিতে চাইলেন তিনি। সেই সঙ্গে রাজ্যপালকে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তি বলেও সম্বোধন করলেন তিনি।

বিজেপি সাংসদ বলেন, ‘রাজ্যপাল সিভি আনন্দ বোস একজন যোগ্য ব্যক্তি। অনেক অভিজ্ঞতা আছে। বাংলার ভাল হবে, এমন কাজ করুন। তবে এখানকার রাজনীতি খুব স্পর্শকাতর। সেটা ভেবেচিন্তে কাজ করলে আর প্রশ্ন উঠবে না।’

শনিবার সকালে দলীয় কাজে মালদা পৌঁছেছেন দিলীপ ঘোষ। স্টেশনেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল প্রসঙ্গে ফের একবার মুখ খোলেন দিলীপ ঘোষ। গৌড় এক্সপ্রেসে এদিন ভোরেই মালদা নামেন তিনি। মালদার গৌড় ভবনে বিশ্রাম নিয়ে তিনি যান রায়গঞ্জে। সেখানে দলীয় কর্মসূচি সেরে আবার ফিরবেন মালদহে।

বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত বলেছেন, রাজ্যপালের আচরণ নিয়ে মন্তব্য করা উচিত নয়। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘যখন রাজ্যপালের মতো গরিমাময় পদে থেকে এমন কাজ করা হয়, তখন প্রশ্ন ওঠেই।’

বাংলা শেখার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন রাজ্যপাল। সেই মতো সরস্বতী পুজোর দিন তাঁর হাতেখড়ি অনুষ্ঠানের আয়োজন ছিল। মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি বর্ণপরিচয়ও রাজ্যপালকে উপহার দেন তিনি। প্রথম সারিতে ছিল শাসক দলের একাধিক মুখ। কিন্তু আমন্ত্রণ পেয়েও যাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top