News Flash

Image

কাঞ্চনমালায় মাকে হত্যার চেষ্টা ছেলর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারী৷৷ আমতলী থানার কাঞ্চনমালা এলাকায় পুত্রের হাতে আক্রান্ত মা৷ নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে থানার দারস্থ হয়ে পুত্রের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মা৷ অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ আবারো এক সামাজিক নগ্ণচিত্র উঠে আসলো কাঞ্চনমালা এলাকা থেকে৷ ঘটনার বিবরনে জানা যায়, আমতলী থানাধীন কাঞ্চনমালা  মাধব টিলা এলাকার আলপনা দাসের ছেলে সুব্রত দাস ওরফে ডিপজল কয়েক বছর ধরে তার গর্ভধারিনী মাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে আসছিল৷ কিন্তু তারপরেও তার মা আলপনা দাস মুখ বুঝে সহ্য করে আসছিল৷ সুব্রত দাসকে এলাকার মানুষ একাধিকবার বোঝানোর চেষ্টাও করেছিল৷ কিন্তু কারোর কথাই সে শুনতে রাজি ছিল না৷ মাঝে মাঝে সুব্রত দাসের মানুষের বাড়ি থেকে বিভিন্ন জিনিস চুরি করার অভ্যাসও রয়েছে৷৷ তার বিরুদ্ধে গোটা এলাকায় একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে৷ বর্তমানে সুব্রত দাস তার স্ত্রী নিয়ে এলাকার অন্য এক বাড়িতে বসবাস করছে৷ তারপরেও প্রায় সময় তার মা আলপনা দাসের ঘর থেকে দরজা ভেঙ্গে রাবার সিট চুরি করে নিয়ে যায়৷ কিন্তু তাতেও তার মা কিছু বলেনি৷ কেননা নিজের সন্তান বলে কথা৷ অবশেষে গতকাল সুব্রত দাস রাতে তার মায়ের বাড়িতে গিয়ে হঠাৎ তার মা আলপনা দাসের উপর আক্রমণ করে৷ একসময় সুব্রত দাস ধারালো অস্ত্র দিয়ে তার মাকে খুন করার চেষ্টা করে৷ প্রাণ রক্ষার্থে তার মা পালিয়ে গিয়ে রাতে অন্যের বাড়িতে আশ্রয় নেয়৷ অন্যদিকে উন্মাদ সুব্রত দাস তার মায়ের ঘরের দরজা ভেঙ্গে ঘরের সমস্ত জিনিসপত্র বাইরে বের করে ভাঙচুর চালালে এলাকার মানুষ রুখে দাড়ালে সুব্রত দাস পালিয়ে যায়৷  আজ সকালে নির্যাতিতা মা আলপনা দাস আমতলী থানায় খবর পাঠান৷ খবর পেয়ে আমতলী থানার পুলিশ ছুটে গিয়ে ঘটনার প্রাথমিক তদন্ত করে৷ আজই নির্যাতিতা মা আলপনা দাস নিজের প্রাণ রক্ষার্থে বাধ্য হয়ে নিজের পেটের সন্তানের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷ আমতলী থানার পুলিশ আলপনা দাসকে আশ্বাস দিয়েছে সুব্রত দাসের বিরুদ্ধে পুলিশ আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে৷ তবে এই ঘটনায় নির্যাতিতা মা সহ গোটা এলাকার মানুষ অভিযুক্ত ছেলে সুব্রত দাসের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন৷

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top